উদ্দীপকের ব্যবসায়টি কোন ধরনের ব্যবসায়? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের ব্যবসায়টি একমালিকানা ব্যবসায়। যে ব্যবসায়ে একজনমাত্র মালিক থাকে যিনি নিজেই ব্যবসায়ে মূলধন বিনিয়োগ করেন, ঝুঁকি গ্রহণ করেন, মুনাফা ভোগ করেন, দায় একাই পরিশোধ করেন, ব্যবসায় একাই পরিচালনা করেন তাকে একমালিকানা ব্যবসায় বলে। এই ব্যবসায়ে মালিক একজন থাকে বলে ব্যবসায়টির আয়তন ছোট হয়। উদ্দীপকের বাপ্পি চকবাজারে মিষ্টির দোকান দিয়ে কর্মচারীর মাধ্যমে ব্যবসায়টি ভালোভাবে পরিচালনা করছে। অল্প সময়ের মধ্যে ব্যবসায়ের সুনাম আশেপাশে ছড়িয়ে পড়ে। তার দোকানে প্রচুর ভিড় থাকে এবং বিভিন্ন অনুষ্ঠানে প্রচুর অর্ডার আসে। বাপ্পির ব্যবসায়ের কার্যক্রমটি একমালিকানা ব্যবসায়ের সাথে সামঞ্জস্যপূর্ণ। তাই বলা যায়, উদ্দীপকের ব্যবসায়টি একমালিকানা ব্যবসায়।
HSC Management 1st Paper Chapter 3: এক মালিকানা ব্যবসায় CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · Chapter 3: এক মালিকানা ব্যবসায় · সৃজনশীল
উদ্দীপকের ব্যবসায়টি কোন ধরনের ব্যবসায়? ব্যাখ্যা কর।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর