উদ্দীপকের ব্যবসায়ের উন্নয়নে স্থান নির্বাচনের ভূমিকা বিশ্লেষণ করো এবং মতামত দাও।
উত্তর: উদ্দীপকের একমালিকানা ব্যবসায়টি উপযুক্ত স্থান নির্বাচনের কারণে সফল হয়েছে বলে আমি মনে করি। একমালিকানা ব্যবসায় একক মালিকানায় গঠিত ও পরিচালিত হয়। ফলে এ ব্যবসায় সহজেই যেকোনো স্থানে গঠন করা যায়। যার কারণে পৃথিবীর সর্বত্রই এ ব্যবসায়ের সংখ্যাই বেশি এবং এর মাধ্যমে সম্পদের সুসম বণ্টন করা সম্ভবপর হয়। উদ্দীপকের বাপ্পি চকবাজারে মিষ্টির দোকান দিয়ে কর্মচারীর মাধ্যমে ব্যবসায়টি ভালোভাবে পরিচালনা করছে। অল্প সময়ের মধ্যে ব্যবসায়ের সুনাম আশেপাশে ছড়িয়ে পড়ে। তার দোকানে প্রচুর ভিড় থাকে এবং বিভিন্ন অনুষ্ঠানে প্রচুর অর্ডার আসে। যেকোনো স্থানে স্থাপন করলেই যে ব্যবসায়ে সফলতা আসবে এমন নয়; বরং ব্যবসায় স্থাপন করার শুরুতেই ব্যবসায়ের স্থান নির্বাচনের বিষয়টিকে অধিক গুরুত্ব দিতে হবে। কারণ সব ধরনের স্থান সব ধরনের পণ্যের ব্যবসায়ের জন্য উপযোগী নয়। এক্ষেত্রে উদ্দীপকের বাপ্পিকে একজন সচেতন ও বিচক্ষণ ব্যক্তি বলা যায়। কারণ তিনি তার ব্যবসায়টি স্থাপনের পূর্বে স্থান নির্বাচনকে অধিক গুরুত্ব দিয়েছেন, যা তাকে অল্প কিছু দিনের মধ্যেই সফলতা এনে দিয়েছে। তাই বলা যায়, উদ্দীপকের বাপ্পির ব্যবসায়ের উন্নয়নে স্থান নির্বাচনের ভূমিকা অপরিসীম।
HSC Management 1st Paper Chapter 3: এক মালিকানা ব্যবসায় CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · Chapter 3: এক মালিকানা ব্যবসায় · সৃজনশীল
উদ্দীপকের ব্যবসায়ের উন্নয়নে স্থান নির্বাচনের ভূমিকা বিশ্লেষণ করো এব…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর