উদ্দীপকের জনাব রাজুর ব্যবসায়টি মালিকানার ভিত্তিতে কোন ধরনের? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের জনাব রাজুর ব্যবসায়টি মালিকানার ভিত্তিতে একমালিকানা ব্যবসায়। যে ব্যবসায়ে একজনমাত্র মালিক থাকে যিনি নিজেই ব্যবসায়ে মূলধন বিনিয়োগ করেন, ঝুঁকি গ্রহণ করেন, মুনাফা ভোগ করেন, দায় একাই পরিশোধ করেন, ব্যবসায় একাই পরিচালনা করেন তাকে একমালিকানা ব্যবসায় বলে। এই ব্যবসায়ে মালিক একজন থাকে বলে ব্যবসায়টির আয়তন ছোট হয়।। উদ্দীপকে জনাব রাজু ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালের ঠিক উল্টো পাশে একটি রেস্টুরেন্ট চালু করেন। তিনি মাত্র ৬০ টাকায় দুপুরের খাবার এবং ২০ টাকায় সকাল ও বিকালের নাস্তা পরিবেশন করেন। জনাব রাজুর ব্যবসায় কার্যক্রমটি একমালিকানা ব্যবসায়ের সাথে সামঞ্জস্যপূর্ণ। তাই বলা যায়, উদ্দীপকে জনাব রাজুর ব্যবসায়টি মালিকানার ভিত্তিতে একমালিকানা ব্যবসায়।
HSC Management 1st Paper Chapter 3: এক মালিকানা ব্যবসায় CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · Chapter 3: এক মালিকানা ব্যবসায় · সৃজনশীল
উদ্দীপকের জনাব রাজুর ব্যবসায়টি মালিকানার ভিত্তিতে কোন ধরনের? ব্যাখ্…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর