একমালিকানা ব্যবসায়ের কোন কাজটি সঠিকভাবে করেছিলেন বলেই তিনি সফলতা পেয়েছেন-উদ্দীপকের আলোকে মূল্যায়ন কর।
উত্তর: জনাব রাজুর একমালিকানা ব্যবসায়টি উপযুক্ত স্থান নির্বাচনের কারণে সফল হয়েছে বলে আমি মনে করি। একমালিকানা ব্যবসায় একক মালিকানায় গঠিত ও পরিচালিত হয়। ফলে এ ব্যবসায় সহজেই যেকোনো স্থানে গঠন করা যায়। যার কারণে পৃথিবীর সর্বত্রই এ ব্যবসায়ের সংখ্যাই বেশি এবং এর মাধ্যমে সম্পদের সুসম বণ্টন করা সম্ভবপর হয়। উদ্দীপকের জনাব রাজু ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালের ঠিক উল্টো পাশে একটি রেস্টুরেন্ট চালু করেন। তিনি মাত্র ৬০ টাকায় দুপুরের খাবার এবং ২০ টাকায় সকাল ও বিকালের নাস্তা পরিবেশন করেন। সুলভ মূল্যে মানসম্মত খাবার পাওয়ায় তার রেস্টুরেন্টটি 'রোগী ও তাদের স্বজনদের নিকট বেশ জনপ্রিয়। সম্প্রতি তিনি শহরের কেন্দ্রস্থলে রেস্টুরেন্টটির ২য় শাখা খোলার চিন্তা-ভাবনা করছেন। যেকোনো স্থানে স্থাপন করলেই যে ব্যবসায়ে সফলতা আসবে এমন নয়; বরং ব্যবসায় স্থাপন করার শুরুতেই ব্যবসায়ের স্থান নির্বাচনের বিষয়টিকে অধিক গুরুত্ব দিতে হবে। কারণ সব ধরনের স্থান সব ধরনের পণ্যের ব্যবসায়ের জন্য উপযোগী নয়। এক্ষেত্রে উদ্দীপকের জনাব রাজুকে একজন সচেতন ও বিচক্ষণ ব্যক্তি বলা যায়। কারণ তিনি তার ব্যবসায়টি স্থাপনের পূর্বে স্থান নির্বাচনকে অধিক গুরুত্ব দিয়েছেন, যা তাকে অল্প কিছু দিনের মধ্যেই সফলতা এনে দিয়েছে।
HSC Management 1st Paper Chapter 3: এক মালিকানা ব্যবসায় CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · Chapter 3: এক মালিকানা ব্যবসায় · সৃজনশীল
একমালিকানা ব্যবসায়ের কোন কাজটি সঠিকভাবে করেছিলেন বলেই তিনি সফলতা পে…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর