উদ্দীপকে জনাব বাবুলের ব্যবসায় কোন পরিবেশকে ইঙ্গিত করেছে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের জনাব বাবুলের ব্যবসা অর্থনৈতিক পরিবেশকে ইঙ্গিত করেছে। মানব সম্পদ,আর্থিক প্রতিষ্ঠানসমূহ,চাহিদা ও ভোগ, মূলধন ও বিনিয়োগ,অর্থ ও ঋণ ব্যবস্থা ইত্যাদি মিলিয়ে যে পরিবেশের সৃষ্টি হয় তাকে অর্থনৈতিক পরিবেশ বলে। অর্থনৈতিক পরিবেশের কল্যাণে একটি দেশ দ্রুত অগ্রগতি লাভ করতে পারে। সে দেশের ব্যবসা-বাণিজ্য তত উন্নত হয়। দেশে বৈদেশিক বিনিয়োগের মাত্রা বৃদ্ধি পায়। উদ্দীপকের জনাব বাবুল একজন স্বাধীনচেতা শিক্ষিত যুবক।সে বি.কম পাস করার পর চাকরির পেছনে না ঘুরে দুর্গাপুরের কাজীপাড়ায় একটি ফাস্টফুডের দোকান দেয়।তবে দোকানে পণ্যের মান ভালো হওয়ায় ক্রেতারা খুশি।বিভিন্ন ধর্মীয় উৎসবে ভোক্তারা দোকানে আসায় পূর্বের তুলনায় বিক্রির পরিমাণ বৃদ্ধি পেয়েছে। এলাকায় অর্থনৈতিক সম্ভাবনার কথা চিন্তা করে জনাব বাবুল ফাস্টফুডের দোকানটি স্থাপন করেছেন।তাই বলা যায়, উদ্দীপকে জনাব বাবুলের ব্যবসা অর্থনৈতিক পরিবেশকে ইঙ্গিত করেছে।
HSC Management 1st Paper Chapter 2: ব্যবসায় পরিবেশ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · Chapter 2: ব্যবসায় পরিবেশ · সৃজনশীল
উদ্দীপকে জনাব বাবুলের ব্যবসায় কোন পরিবেশকে ইঙ্গিত করেছে? ব্যাখ্যা কর।
উদ্দীপক
Chittagong · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর