জনাব সুমন যে পরিবেশের উপর ভিত্তি করে ব্যবসায় সম্প্রসারণের কথা চিন্তা করছেন তার যথার্থতা বিশ্লেষণ কর।
উত্তর: জনাব সুমন রাজনৈতিক পরিবেশের উপর ভিত্তি করে ব্যবসা সম্প্রসারণের কথা চিন্তা করছেন। রাজনৈতিক দল,আইনশৃঙ্খলা পরিস্থিতি,নেতৃত্ব,দেশের সার্বভৌমত্ব,সরকারের স্থিতিশীলতা ইত্যাদি মিলিয়ে যে পরিবেশের সৃষ্টি হয় তাকে রাজনৈতিক পরিবেশ বলে। উদ্দীপকে জনাব সুমন নীলফামারীর সৈয়দপুরে একটি শাড়ির কারখানা স্থাপন করেন।তিনি ব্যবসাটিকে বেশ ভালোই এগিয়ে নিচ্ছেন। সরকারের সহযোগিতা পেলে তিনি ভবিষ্যতের দেশের শাড়ি বিদেশে রপ্তানি করতে পারবেন। রাজনৈতিক পরিবেশ একটি দেশের ব্যবসা-বাণিজ্যে ব্যাপক প্রভাব বিস্তার করে।উন্নত রাজনৈতিক পরিবেশের ফলে দেশের ভূখণ্ডে বৈদেশিক বিনিয়োগের মাত্রা বৃদ্ধি পায়। সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের সহায়তার ফলে দেশের ব্যবসায়ীরা স্বাচ্ছন্দে রপ্তানি বাণিজ্য শুরু করতে পারে। তাই বলা যায়, জনাব সুমন রাজনৈতিক পরিবেশের উপর ভিত্তি করে ব্যবসা সম্প্রসারণের কথা চিন্তা করছেন তা যৌক্তিক।
HSC Management 1st Paper Chapter 2: ব্যবসায় পরিবেশ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · Chapter 2: ব্যবসায় পরিবেশ · সৃজনশীল
জনাব সুমন যে পরিবেশের উপর ভিত্তি করে ব্যবসায় সম্প্রসারণের কথা চিন্ত…
উদ্দীপক
Rajshahi · 2018
উত্তর
উত্তর
উত্তর
উত্তর