উদ্দীপকে বর্ণিত ব্যবসায়টির সাফল্যের মূল কারণ সম্পর্কে তোমার মতামত দাও।
উত্তর: উদ্দীপকে বর্ণিত ব্যবসায়টির সাফল্যের মূল কারণ গ্ৰাহকদের সাথে প্রত্যক্ষ সম্পর্ক স্থাপন বলে আমি মনে করি। একমালিকানা ব্যবসায়ের প্রত্যক্ষ সম্পর্ক বলতে মালিকের সাথে কর্মচারী ও গ্রাহকদের সরাসরি সম্পর্ককে বুঝায়।ব্যবসায়ের পরিধি ছোট হওয়ায় মালিক স্বল্প সংখ্যক কর্মচারী সাথে নিয়ে নিজেই ব্যবসা পরিচালনা করে বলে কর্মীদের সাথে তার সরাসরি সম্পর্ক গড়ে ওঠে।মালিক প্রতিষ্ঠানে বসে নিজেই ব্যবসা চালানোর কারণে গ্রাহকদের সাথেও তার প্রত্যক্ষ সম্পর্ক গড়ে ওঠে।এতে মালিক যেমনি গ্রাহকদের সুবিধা ও অসুবিধা বুঝে কার্যব্যবস্থা নিতে পারে তেমন মালিকের সাহচর্যে আস্থার সাথে লেনদেন করতে সমর্থ হয়। উদ্দীপকে দেখা যায়, জনাব জাহিন স্বল্প পুঁজি দিয়ে মুড়ির ব্যবসা শুরু করলেন।গ্রামের বাজারে চাল সংগ্রহ করে বাড়িতে মুড়ি তৈরি করে ভোক্তাদের নিকট সরবরাহ করেন। জাহিন নিজেই ভোক্তাদের নিকট পণ্য সরবরাহ করার মাধ্যমে তাদের সাথে প্রত্যক্ষ সম্পর্ক স্থাপন করেছেন। ক্রেতা ও ভোক্তাদের নিত্য প্রয়োজনীয় বিভিন্ন প্রয়োজন পুরণের উদ্দেশ্যেই বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান গঠিত হয়। ব্যবসা তার গ্রাহকদের প্রয়োজনীয় জিনিস সরবরাহ করতে পারলেই অধিক মুনাফা অর্জন সফল হয়। তাই ব্যবসার উচিত গ্রাহকদের সঙ্গে সরাসরি যোগাযোগ রাখা। এতে ব্যবসা গ্রাহকদের ক্রয় সামর্থ,রুচি,চাহিদা ইত্যাদি অনুযায়ী চাহিদা পূরণ করতে পারবে। তাই বলা যায়, জনাব জাহিনের ব্যবসায়টির সাফল্যের মূল কারণ গ্রাহকদের সাথে প্রত্যক্ষ সম্পর্ক স্থাপন।
HSC Management 1st Paper Chapter 2: ব্যবসায় পরিবেশ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · Chapter 2: ব্যবসায় পরিবেশ · সৃজনশীল
উদ্দীপকে বর্ণিত ব্যবসায়টির সাফল্যের মূল কারণ সম্পর্কে তোমার মতামত দাও।
উদ্দীপক
Rajshahi · 2018
উত্তর
উত্তর
উত্তর
উত্তর