বাংলাদেশে রাজিবের মতো অসংখ্য ব্যক্তির পেশা পরিবর্তনের কারণ বিশ্লেষণ করো।
উত্তর: প্রাকৃতিক পরিবেশের প্রভাবে বাংলাদেশে রাজিবের মতো অনেক ব্যক্তিকে পেশা পরিবর্তন করতে হয়। পৃথিবীর বিভিন্ন দেশের প্রাকৃতিক পরিবেশ আলাদা হয়ে থাকে। পরিবেশের উপাদানের পার্থক্যের কারণে দেশের মানুষের ব্যবসায় কার্যকলাপেও ভিন্ন দেখা যায়। উদ্দীপকে রাজিব খুলনায় কৃষিকাজ করতেন। উর্বর জমিতে জলবায়ুর কারণে তিনি ভালো ফসল উৎপাদন করতে পারতেন। কিন্তু সেখানে সাগরের প্রভাবে জমিতে লবণাক্ততার কারণে উৎপাদন ব্যাপকভাবে কমে যায়। তাই তিনি কৃষিকাজ ছেড়ে একটি দোকানে কাজ শুরু করেন। প্রাকৃতিক পরিবেশের প্রতিকূল প্রভাবে তিনি তার পেশা পরিবর্তন করেছেন। বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে অনেকেই উদ্দীপকের রাজিবের মতো জীবিকা নির্বাহ করেন। প্রাকৃতিক পরিবেশের প্রভাবে তাদের জীবিকার ধরন বিভিন্ন রকমের হয়। আবার এ পরিবেশের প্রভাবেই তারা তাদের জীবিকা পরিবর্তন করতে বাধ্য হন। সাধারণত পরিবেশের যে উপাদান যে অঞ্চলের জন্য উপযুক্ত তার ওপর ভিত্তি করে মানুষ জীবিকা নির্বাচন করে থাকেন। কিন্তু পরিবেশের উপাদান যেকোনো সময় পরিবর্তনযোগ্য। এ পরিবর্তনশীলতার সাথে তাল মিলিয়েই মানুষ নিজের পেশা পরিবর্তন করেন। সুতরাং বলা যায়, প্রাকৃতিক পরিবেশের প্রভাবেই এদেশে রাজিবের মতো অনেক মানুষকে পেশা পরিবর্তন করতে হয়।
HSC Management 1st Paper Chapter 2: ব্যবসায় পরিবেশ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · Chapter 2: ব্যবসায় পরিবেশ · সৃজনশীল
বাংলাদেশে রাজিবের মতো অসংখ্য ব্যক্তির পেশা পরিবর্তনের কারণ বিশ্লেষণ…
উদ্দীপক
Comilla · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর