জনাব শফিকের ব্যবসায়টি কোন ধরনের সংগঠন? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকের জনাব শফিকের ব্যবসায়টি একমালিকানা সংগঠনের অন্তর্ভুক্ত। এ ব্যবসায়ে একজন মাত্র মালিক থাকেন। তিনিই মূলধনের ব্যবস্থা করেন। ব্যবসায় পরিচালনা করার দায়িত্বও তার। তবে তাকে সহযোগিতা করার জন্য তিনি বেতনভুক্ত কর্মচারী নিয়োগ দিতে পারেন। উদ্দীপকের জনাব শফিক তার নিজস্ব কারখানায় মানসম্মত চামড়ার জুতা উৎপাদন করেন। পরে উৎপাদিত জুতা তিনি বিভিন্ন বৃহদায়তন প্রতিষ্ঠানে সরবরাহ করেন। তার এ কাজে তার দুই বন্ধু সহায়তা করেন। তারা নির্দিষ্ট পরিমাণ পারিশ্রমিকের বিনিময়ে এখানে নিযুক্ত আছেন। কিন্তু, তারা কোনো মুনাফা পান না। আবার, ব্যবসায়ে ক্ষতি হলেও তাদের কোনো দায় নেই। ব্যবসায়ের সব কাজ জনাব শফিকের মাধ্যমেই পরিচালিত হয়। এসব বৈশিষ্ট্যের সাথে একমালিকানা ব্যবসায়ের মিল আছে। সুতরাং, জনাব শফিক একমালিকানা ব্যবসায় গঠন করেছেন।
HSC Management 1st Paper Chapter 3: এক মালিকানা ব্যবসায় CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · Chapter 3: এক মালিকানা ব্যবসায় · সৃজনশীল
জনাব শফিকের ব্যবসায়টি কোন ধরনের সংগঠন? ব্যাখ্যা করো।
উদ্দীপক
Dhaka · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর