রহিমের ব্যবসায় মুনাফা দাবি করা কি যৌক্তিক বলে তুমি মনে কর? তোমার মতামত দাও।
উত্তর: উদ্দীপকে রহিমের ব্যবসায় হতে মুনাফা দাবি করার বিষয়টি সম্পূর্ণ অযৌক্তিক। একক মালিকানায় গঠিত, পরিচালিত ও নিয়ত্রিত ব্যবসায়কে এক মালিকানা ব্যবসা বলে। এক মালিকানা ব্যবসায়ের মালিক থাকে একজন। আর অন্য যারা ব্যবসায় তাকে সহযোগিতা করে তারা শুধুমাত্র ব্যবসায়ের কর্মী, অংশীদার নয়। উদ্দীপকের করিম স্থানীয়ভাবে সবজি সংগ্রহ ও বাছাই করে সরাসরি ভোক্তাদের নিকট সরবরাহ করেন। অল্প দিনের মধ্যে সে ভোক্তাদের দৃষ্টি আকর্ষণ করে এবং ব্যবসায় সফলতা আসে। ব্যবসার সম্প্রসারণের জন্য সে প্রতি মাসে নির্দিষ্ট পরিমাণ অর্থ প্রদানের শর্তে বন্ধুর রহিম থেকে ২০,০০০ টাকা সংগ্রহ করেন। প্রতি মাসে নির্দিষ্ট হারে টাকা পাওয়ার পরও রহিম ব্যবসায় মুনাফা দাবি করে। উদ্দীপকের করিমের বন্ধু রহিম ব্যবসায় শুধুমাত্র একজন বিনিয়োগকারী, অংশীদার নয়। সে প্রতিষ্ঠান থেকে শুধুমাত্র নির্দিষ্ট হারের সুদ পাবে, মুনাফার অংশ নয়। সে কখনোই মুনাফার অংশ পাওয়ার জন্য দাবি করতে পারবে না। তাই আমি মনে করি, উদ্দীপকে রহিমের ব্যবসায়ী হতে মুনাফা দাবি করার বিষয়টি সম্পূর্ণ অযৌক্তিক।
HSC Management 1st Paper Chapter 3: এক মালিকানা ব্যবসায় CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · Chapter 3: এক মালিকানা ব্যবসায় · সৃজনশীল
রহিমের ব্যবসায় মুনাফা দাবি করা কি যৌক্তিক বলে তুমি মনে কর? তোমার ম…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর