উদ্দীপকে এক মালিকানা ব্যবসায়ের কোন বৈশিষ্ট্য বিদ্যমান? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে এক মালিকানা ব্যবসায়ের নমনীয়তা বৈশিষ্ট্য বিদ্যমান। পরবর্তীতে পরিস্থিতির সাথে খাপ খাইয়ে চলার জন্য সিদ্ধান্তের প্রয়োজনীয় পরিবর্তন আনার সমর্থকেই নমনীয়তা বলে। ভবিষ্যৎ সর্বদাই অনিশ্চিত। এই অনিশ্চয়তার মধ্য দিয়েই একজন ব্যবসায়ীকে সমাজে টিকে থাকতে হয়। তাই ব্যবসায়ের ক্ষেত্রে নমনীয়তা খুবই গুরুত্বপূর্ণ। উদ্দীপকের জনাব রায়হান একজন খুচরা ব্যবসায়ী। তিনি তার দোকানে বিভিন্ন মনিহারী দ্রব্য বিক্রি করেন। তিনি লক্ষ্য করলেন অনেকে তার কাছে বিভিন্ন কম্পিউটার ও ইন্টারনেট ভিত্তিক সেবা প্রদান করেছেন কিনা জানতে চান। তাই তিনি তার ভাইয়ের কাছ থেকে এক লক্ষ টাকা দুই বছরের মধ্যে মুনাফা প্রদানের শর্তে গ্রহণ করেন। তিনি দুটি কম্পিউটার ও দুটি মডেম কিনে কাজ শুরু করেন। এভাবে ব্যবসায়ের ক্ষেত্রে পরিবর্তন নমনীয়তা বৈশিষ্ট্যের সাথে সদৃশ্য। তাই বলা যায়, উদ্দীপকে এক মালিকানা ব্যবসায়ের নমনীয়তা বৈশিষ্ট্যটি বিদ্যমান।
HSC Management 1st Paper Chapter 3: এক মালিকানা ব্যবসায় CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · Chapter 3: এক মালিকানা ব্যবসায় · সৃজনশীল
উদ্দীপকে এক মালিকানা ব্যবসায়ের কোন বৈশিষ্ট্য বিদ্যমান? ব্যাখ্যা কর।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর