"এক মালিকানা ব্যবসায়ী সহজেই চাহিদা ও যোগানে সামঞ্জস্য বিধান করতে পারে"- তুমি কি একমত? মূল্যায়ন কর।
উত্তর: "এক মালিকানা ব্যবসায়ের মালিক সহজেই চাহিদা ও যোগানের সামঞ্জস্য বিধান করতে পারে"- উক্তিটির সাথে আমি সম্পূর্ণ একমত। একজন মাত্র মালিক কর্তৃক গঠিত, পরিচালিত ও নিয়ন্ত্রিত কারবারকে এক মালিকানা ব্যবসা বলে। এরূপ ব্যবসায় অত্যন্ত সহজ প্রকৃতির। যে কেউ ইচ্ছা করলে স্বল্প পুঁজি নিয়ে একক মালিকানা ও কর্তৃতে এরূপ ব্যবসা গঠন করতে পারে। উদ্দীপকের জনাব রায়হান একজন খুচরা ব্যবসায়ী। তিনি তার দোকানে বিভিন্ন মনিহারী দ্রব্য বিক্রি করেন। তিনি লক্ষ্য করলেন অনেকে তার কাছে বিভিন্ন কম্পিউটার ও ইন্টারনেট ভিত্তিক সেবা প্রদান করেছেন কিনা জানতে চান। তাই তিনি তার ভাইয়ের কাছ থেকে এক লক্ষ টাকা দুই বছরের মধ্যে মুনাফা প্রদানের শর্তে গ্রহণ করেন। তিনি দুটি কম্পিউটার ও দুটি মডেম কিনে কাজ শুরু করেন। জনাব রায়হান এক মালিকানা ব্যবসায়ের সাথে নিজেকে নিয়োজিত করেছেন। এ ধরনের ব্যবসায়ের সবচেয়ে বড় সুবিধা হচ্ছে মালিক ও ক্রেতাদের মধ্যে প্রত্যক্ষ যোগাযোগ স্থাপন করা। যার ফলে মালিক ক্রেতাদের রুচি ও চাহিদা সম্পর্কে অবগত হতে পারেন এবং তাদের ব্যক্তিগত রুচি ও চাহিদা অনুসারে পণ্য সরবরাহ নিশ্চিত করতে পারেন। সুতরাং, মালিকানা ব্যবসায় মালিক সহজেই চাহিদা ও যোগানের সামঞ্জস্য বিধান করতে পারে।
HSC Management 1st Paper Chapter 3: এক মালিকানা ব্যবসায় CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · Chapter 3: এক মালিকানা ব্যবসায় · সৃজনশীল
"এক মালিকানা ব্যবসায়ী সহজেই চাহিদা ও যোগানে সামঞ্জস্য বিধান করতে প…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর