ব্যবসার ক্ষেত্রে পৃথক সত্তা বলতে কী বোঝায়?
উত্তর: পৃথক সত্তা বলতে আইনের মাধ্যমে ব্যবসায় প্রতিষ্ঠান গঠিত, পরিচালিত ও নিয়ন্ত্রিত হওয়াকে বোঝায়। নির্দিষ্ট আইনের আওতায় সৃষ্টি হয় বলে আইন কোম্পানিকে রক্তমাংসে গড়া মানুষের ন্যায় একটি কৃত্রিম ব্যক্তিসত্তা বা পৃথক সত্তা প্রদান করে। যদিও একে দেখা যায় না বা ছোয়া যায় না অথবা মানুষের মতো এর কোন ভোটাধিকার থাকে না। এরূপ প্রতিষ্ঠান নিজ নামে অন্যের সাথে চুক্তি করতে , লেনদেন করতে এবং প্রয়োজনে মোকদ্দমা দায়ের করতে পারে। অন্যরাও একইভাবে কোম্পানির বিরুদ্ধে মামলা দায়ের করতে পারে।
HSC Management 1st Paper Chapter 3: এক মালিকানা ব্যবসায় CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · Chapter 3: এক মালিকানা ব্যবসায় · সৃজনশীল
ব্যবসার ক্ষেত্রে পৃথক সত্তা বলতে কী বোঝায়?
উত্তর