উদ্দীপকের আলোকে টাঙ্গাইলের তাঁতের শাড়ি এবং আমিন, ভেনাস এবং গৌরব জুয়েলার্স কোন কোন এক মালিকানা ব্যবসার ক্ষেত্রে তা ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের আলোকে টাঙ্গাইলের তাঁতের শাড়ি এবং আমিন, ভেনাস এবং গৌরব জুয়েলার্স এক মালিকানা ব্যবসায়ের ব্যক্তিক নৈপুণ্যের ব্যবসায়ের ক্ষেত্রে অন্তর্ভুক্ত। একক মালিকানায় গঠিত পরিচালিত ও নিয়ন্ত্রিত ব্যবসায়কে এক মালিকানা ব্যবসায় বলে। একমালিকানা ব্যবসায় সাধারণত ক্ষুদ্র আয়তনের সংগঠন হয়ে থাকে। এ ব্যবসায় মালিক একজন হওয়ায় তার কর্ম ক্ষমতা ও আর্থিক সামর্থ্য সীমাবদ্ধ থাকে । ফলে, সব ক্ষেত্রে এটি সফলতা অর্জন করতে পারে না। তবে এমন কিছু ক্ষেত্র আছে যেখানে এক মালিকানা ব্যবসায় অত্যন্ত সফলভাবে তার ব্যবসায় কাজ করতে পারে। কিছু পণ্য ও সেবার সাথে ব্যক্তিক বা মালিকের নৈপুণ্য, শিল্পকর্ম ও সুনাম জড়িত থাকে। এগুলোর জন্য এক মালিকানা ব্যবসায় বেশি উপযুক্ত। যেমন: চিত্রকর্মের দোকান, ছবি তোলার দোকান, স্বর্ণকারের দোকান, ফার্নিচারের দোকান ও মিষ্টির দোকান প্রবৃদ্ধি। উদ্দীপকে দেখা যায়,বাংলাদেশের ঐতিহ্য তাঁত শিল্প, মৃৎশিল্প। টাঙ্গাইলের তাঁত উপমহাদেশে প্রসিদ্ধ। আমিন জুয়েলার্স, ভেনাস জুয়েলার্স প্রসিদ্ধ হয়েছে স্বর্ণালংকারের জন্য। ইদানিং গৌরব জুয়েলার্স এর ব্যাপক চাহিদার সৃষ্টি হয়েছে। এখানে দেখা যাচ্ছে তারা ব্যবসায়ের এক মালিকানা ব্যবসায়ের ব্যক্তিক নৈপূণ্য ব্যবসায়ের ক্ষেত্রে ব্যবহার করছে।
HSC Management 1st Paper Chapter 3: এক মালিকানা ব্যবসায় CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · Chapter 3: এক মালিকানা ব্যবসায় · সৃজনশীল
উদ্দীপকের আলোকে টাঙ্গাইলের তাঁতের শাড়ি এবং আমিন, ভেনাস এবং গৌরব জু…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর