এক মালিকানা ব্যবসায়ের যে বৈশিষ্ট্য জনাব রেশমাকে সফল ব্যবসায়ী হতে ভূমিকা রেখেছে- উদ্দীপকের আলোকে মূল্যায়ন কর।
উত্তর: একমালিকানা ব্যবসায়ের প্রত্যক্ষ সম্পর্ক বৈশিষ্ট্যের কারণে জনাব রেশমা সফল হয়েছেন। এক মালিকানা ব্যবসায়ের প্রত্যক্ষ সম্পর্ক বলতে মালিকের সাথে গ্রাহকের সরাসরি সম্পর্ককে বোঝায়। একমালিকানা ব্যবসায়ের পরিচয় ছোট হওয়ায় মালিকের সাথে গ্রাহকের সরাসরি সম্পর্ক গড়ে ওঠে। এতে ব্যবসার সফলতার সম্ভাবনা বেশি থাকে। উদ্দীপকের জনাব রেশমা একজন কুটির শিল্প ব্যবসায়ী। তিনি গৃহের ব্যবহার উপযোগী বাশ ও বেতের আসবাবপত্র নিজ কারখানায় তৈরি করেন ও বিক্রি করেন। আর কারখানায় তৈরি ক্রীত আসবাবপত্র রুচিশীল ও মানসম্মত হওয়ার জন্য বাজারে বেশ চাহিদা বেড়েছে।কারণ তিনি ভোক্তাদের সাথে সরাসরি যোগাযোগ স্থাপন করে এবং তাদের রুচি, পছন্দ-অপছন্দ কে বেশ গুরুত্ব দেন। আবার পণ্যের ন্যায্য মূল্য নিশ্চিত করেন। বর্তমানে তিনি সফল ব্যবসায়ী। একমালিকানা ব্যবসায় একটি জনপ্রিয় ব্যবসায়। শুধু মালিকের ইচ্ছা এবং সামান্য পরিমাণ মূলধন থাকলেই এ ধরনের ব্যবসায় খুব সহজে গঠন করা যায়। মালিক একা এই ব্যবসায় পরিচালনা করেন। তাই গ্রাহকদের সাথে তারা সরাসরি সম্পর্ক গড়ে ওঠে। এতে তিনি গ্রাহকদের সুবিধা ও অসুবিধার বিবেচনা করে ব্যবসায় পরিচালনা করতে পারেন এবং সহজেই ব্যবসায় সফলতা অর্জন করতে পারে। তাই আমি মনে করি, জনাব রেশমা এক মালিকানা ব্যবসায়ের প্রত্যক্ষ সম্পর্ক বৈশিষ্ট্যের কারণে সফল হয়েছেন।
HSC Management 1st Paper Chapter 3: এক মালিকানা ব্যবসায় CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · Chapter 3: এক মালিকানা ব্যবসায় · সৃজনশীল
এক মালিকানা ব্যবসায়ের যে বৈশিষ্ট্য জনাব রেশমাকে সফল ব্যবসায়ী হতে ভ…
উদ্দীপক
Dinajpur · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর