শিল্পকে কেন উৎপাদনের বাহন বলা হয়? ব্যাখ্যা কর।
উত্তর: যে প্রক্রিয়ায় প্রাকৃতিক সম্পদের রূপ পরিবর্তন করে মানুষের ব্যবহার উপযোগী পণ্যের পরিণত করা হয় তাকে শিল্প বলে। শিল্পের মাধ্যমে উৎপাদন প্রক্রিয়ার শুরু হয়। এই উৎপাদন কাজ বাস্তবায়নে অনেক সময় লেগে যায়। কেননা উৎপাদন কাজে ব্যবহৃত কাঁচামাল ও অন্যান্য উপকরণ বহু প্রক্রিয়ার মাধ্যমে সংগ্রহ করা হয়। তাছাড়া উৎপাদন প্রক্রিয়া একটি নির্দিষ্ট স্থানের সম্পাদিত হয়। মূলত ব্যবসায়ের উৎপাদন সংক্রান্ত কাজ শিল্পের মাধ্যমেই হয়ে থাকে। এজন্য শিল্পকে উৎপাদনের বাহন বলা হয়।
HSC Management 1st Paper Chapter 3: এক মালিকানা ব্যবসায় CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · Chapter 3: এক মালিকানা ব্যবসায় · সৃজনশীল
শিল্পকে কেন উৎপাদনের বাহন বলা হয়? ব্যাখ্যা কর।
উত্তর