উদ্দীপকে জাকিরের কর্মচারী নিয়োগ কি যুক্তিসংগত? তোমার মতামত দাও।
উত্তর: উদ্দীপকের জাকিরের কর্মচারী নিয়োগ যুক্তিসঙ্গত বলে আমি মনে করি। একক ব্যক্তির অধীনে গঠিত ও পরিচালিত ব্যবসাকে একমালিকানা ব্যবসা বলে। এই ব্যবসায়ে শুধুমাত্র একজন মাত্র ব্যক্তি-ই মূলধন সরবরাহ করে ও ব্যবসার সকল দায়ভার বহন করে।ফলে সে একাই ব্যবসার মুনাফা বা ক্ষতি ভোগ করে। উদ্দীপকের জাকির খুলনার চুকনগরে 'চুই ঝালের খাসির মাংস' নাম দিয়ে একটি রেস্টুরেন্ট ব্যবসা শুরু করেন। আশেপাশে এই ধরনের রেস্টুরেন্ট না থাকায় অন্যান্য জেলা ও উপজেলা থেকে তার হোটেলে ব্যাপক ক্রেতার ভিড় জমে। ফলে জাকিরের একার পক্ষে ব্যবসা পরিচালনা কঠিন হয়ে পড়ে। জাকির নতুন অংশীদার গ্রহণ করতে চাইলে তার বন্ধুর পরামর্শে তিনি কয়েকজন কর্মচারী নিয়োগ করেন। জাকির যদি ব্যবসায়ে কোনো নতুন অংশীদার গ্রহণ করত তাহলে সে একা সকল মুনাফা ভোগ করতে পারত না। অন্য অংশীদারের সাথে বন্টন করতে হতো। নতুন অংশীদার গ্রহণ করলে ব্যবসায়ের সিদ্ধান্ত গ্রহণে জটিলতা দেখা দিত। কর্মচারী নিয়োগ করায় বেতনের বিনিময়ে সে তার ইচ্ছেমতো কাজ করিয়ে নিতে পারবে। তাই আমি মনে করি, জাকিরের কর্মচারী নিয়োগ যুক্তিসঙ্গত।
HSC Management 1st Paper Chapter 3: এক মালিকানা ব্যবসায় CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · Chapter 3: এক মালিকানা ব্যবসায় · সৃজনশীল
উদ্দীপকে জাকিরের কর্মচারী নিয়োগ কি যুক্তিসংগত? তোমার মতামত দাও।
উদ্দীপক
Rajshahi · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর