হুমায়ূন তার ব্যবসায় কেন সফল হয়েছেন? তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও।
উত্তর: ব্যক্তিগত দক্ষতার মাধ্যমে হুমায়ুন তার ব্যবসায়ে সফল হয়েছেন বলে আমি মনে করি। যে ব্যবসায়ের মালিক একজন মাত্র ব্যক্তি তাকে একমালিকানা ব্যবসা বলে।এ ধরনের ব্যবসা যেকোনো স্থানে কোনো আইনগত ঝামেলা ছাড়াই গঠন করা যায়।এই ব্যবসায়ের মালিককে অসীম দায় বহন করতে হয়। এরূপ দায়ের কারণে মালিকের ব্যক্তিগত সম্পত্তি পর্যন্ত দায়বদ্ধ থাকে এবং মালিক দেউলিয়া পর্যন্ত হয়ে যেতে পারে। উদ্দীপকে দেখা যায়, হুমায়ুন তার পড়ালেখার খরচ চালানোর জন্য লেখাপড়ার পাশাপাশি অল্প মূলধন নিয়ে বাড়ির পাশে একটি ফটোকপির ব্যবসা আরম্ভ করে।সে ভোক্তা সাধারণকে বিভিন্ন সেবা প্রদান করে বেশ ভালো মুনাফা অর্জন করে।ব্যবসার সমস্ত বিষয় নিজে সামাল দিতে না পারায় সে তার বড় ভাইকে ফটোকপির অংশের দায়িত্ব দিয়েছে। ফলশ্রুতিতে হুমায়ুনের প্রতিষ্ঠিত ব্যবসা সফলতার আলো দেখতে শুরু করে। প্রথমত হুমায়ূন আত্মনির্ভরশীল ব্যক্তি হিসেবে নিজের লেখাপড়া খরচ চালানোর জন্য এক মালিকানা ব্যবসা আরম্ভ করে। সে ব্যক্তিগত বিচক্ষণতার মাধ্যমে ভোক্তাদের প্রয়োজন বুঝে তাদের সেই সেবা প্রদান করে।ফলে তার ব্যবসা সফল হয় এবং দিন দিন ভালো মুনাফা অর্জন শুরু হয়। তাই আমি মনে করি,হুমায়ুন তার ব্যবসা থেকে সফল হয়েছে।
HSC Management 1st Paper Chapter 3: এক মালিকানা ব্যবসায় CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · Chapter 3: এক মালিকানা ব্যবসায় · সৃজনশীল
হুমায়ূন তার ব্যবসায় কেন সফল হয়েছেন? তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও।
উদ্দীপক
Comilla · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর