চিত্রের A চিহ্নিত অংশটি রাসায়নিক কারখানার সাথে তুলনা করা যায় কি? এ সম্পর্কে তোমার মতামত দাও।
উত্তর: চিত্রের 'A [গণিত] চিহ্নিত অংশটি হচ্ছে যকৃত। যকৃত পেটের উপরিভাগে ডান দিকে অবস্থিত। এটি ডান ও বাম দুই লোবে বিভক্ত থাকে। যকৃত শরীরের সবচেয়ে বড় গ্রন্থি, যা অসংখ্য রাসায়নিক কাজ সম্পন্ন করে। এটি মধ্যচ্ছদার (diaphram) নিচে পাকস্থলির ডান দিকে অবস্থিত গাঢ় বাদামি বর্ণের, অনেকটা ত্রিকোণাকার অঙ্গ। যকৃত থেকে পিত্তরস নামক এক প্রকার রস নিঃসৃত হয়ে যকৃত নালির মধ্য দিয়ে ধীরে ধীরে এসে পিত্তথলিতে জমা হয়। পিত্তনালির মাধ্যমে পিত্তরস যকৃত থেকে ডিওডেনামে আসে। যকৃত অতিরিক্ত গ্লুকোজকে গ্লাইকোজেন হিসেবে জমা রাখে তাই একে শরীরের জৈব রসায়নাগার বলে। যকৃত অতিরিক্ত এমাইনো এসিডকে ইউরিয়ায় পরিণত করে। এছাড়া এটি ভিটামিন A, D, E, K এবং ফলিক এসিড সঞ্চয় করে। যকৃত কোলেস্টেরল উৎপাদন এবং দেহ থেকে বিভিন্ন রোগজীবাণু অপসারিত করে। পরিশেষে বলা যায়, যকৃতের মাধ্যমে অসংখ্য রাসায়নিক কাজ সম্পন্ন হয় বলে একে রাসায়নিক কারখানার সাথে তুলনা করা যায়।
HSC Home Science 2nd Paper Chapter 10 : পরিপাকতন্ত্র, পরিপাক ও শোষণ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Home Science 2nd Paper · Chapter 10 : পরিপাকতন্ত্র, পরিপাক ও শোষণ · সৃজনশীল
চিত্রের A চিহ্নিত অংশটি রাসায়নিক কারখানার সাথে তুলনা করা যায় কি? এ …
উদ্দীপক

উত্তর
উত্তর
উত্তর
উত্তর

