চিত্রে 'A [গণিত] অংশটি চিহ্নিত করে মানবদেহে এর কাজ ব্যাখ্যা করো৷
উত্তর: চিত্রের 'A [গণিত] একটি পাকস্থলি। পাকস্থলি মধ্যচ্ছদার (Diaphram) নিচে, অগ্ন্যাশয়ের উপরে এবং যকৃতের বাম দিকে ও নিচে অবস্থিত। এটি ২৫ সে.মি. দীর্ঘ ও ১৫ সে.মি. প্রশস্ত একটি থলি আকৃতির অঙ্গ। পাকস্থলিকে তিনটি অংশে ভাগ করা যায়। যথা- উপরের অংশ বা ফান্ডাস (Fundus); পাইলোরাস (Pylorus) বা নিচের অংশ এবং বড়ি বা মধ্যবর্তী অংশ। পাকস্থলির উপরে এবং নিচের অংশে একটি করে পেশিবলয় থাকে। এদেরকে কার্ডিয়াক স্ফিংটার (Cardiac Sphincter) এবং পাইলোরিক স্ফিংটার (Pyloric Sphincter) বলে। পেশিবলয় দুটি পাকস্থলিতে খাদ্যের প্রবেশ এবং নিষ্ক্রমণ নিয়ন্ত্রণ করে। পাকস্থলির প্রাচীর অত্যন্ত পুরু এবং পেশিবহুল। পাকস্থলির অন্তঃপ্রাচীরের গায়ে বিভিন্ন ধরনের গ্রন্থিকোষ আছে। এসব কোষ থেকে পাচক রস (Gastric Juice ) ক্ষরিত হয়। [চিত্র] কাজ: পাকস্থলি নি:সৃত পাচক রসে বিভিন্ন খাদ্য পরিপাককারী এনজাইম, যেমন- পেপসিনোজেন, রেনিন, লাইপেজ ইত্যাদি থাকে। তাছাড়া অন্যান্য উপাদান যেমন- পানি, অজৈব লবণ, হাইড্রোক্লোরিক এসিড ইত্যাদিও থাকে। পাকস্থলিতে খাদ্য সাময়িকভাবে জমা থাকে এবং জীবাণুমুক্ত হয়।
HSC Home Science 2nd Paper Chapter 10 : পরিপাকতন্ত্র, পরিপাক ও শোষণ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Home Science 2nd Paper · Chapter 10 : পরিপাকতন্ত্র, পরিপাক ও শোষণ · সৃজনশীল
চিত্রে 'A অংশটি চিহ্নিত করে মানবদেহে এর কাজ ব্যাখ্যা করো৷
উদ্দীপক

Rajshahi · 2018
উত্তর
উত্তর
উত্তর
কাজ: পাকস্থলি নি:সৃত পাচক রসে বিভিন্ন খাদ্য পরিপাককারী এনজাইম, যেমন- পেপসিনোজেন, রেনিন, লাইপেজ ইত্যাদি থাকে। তাছাড়া অন্যান্য উপাদান যেমন- পানি, অজৈব লবণ, হাইড্রোক্লোরিক এসিড ইত্যাদিও থাকে। পাকস্থলিতে খাদ্য সাময়িকভাবে জমা থাকে এবং জীবাণুমুক্ত হয়।উত্তর

