খাদ্য পরিপাকে 'B [গণিত] চিহ্নিত অংশটি মূল ভূমিকা রাখে- ব্যাখ্যা করো।
উত্তর: চিত্রে 'B [গণিত] দ্বারা ক্ষুদ্রান্ত্রকে বোঝাচ্ছে। ক্ষুদ্রান্ত্র 'পাইলোরিক স্পিংটারের (Pyloric Sphincter) পর থেকে শুরু হয়ে বৃহদন্ত্র পর্যন্ত বিস্তৃত। এটি প্রায় ১৭ ফুট দীর্ঘ একটি নল। ক্ষুদ্রান্ত্র খাদ্য পরিপাকে মূল ভূমিকা রাখে। ক্ষুদ্রান্ত্রকে তিনটি অংশে ভাগ করা যায়। প্রথম অংশ গ্রহণী (Duodenum), দ্বিতীয় অংশ মধ্য ক্ষুদ্রান্ত্র (Jejunun), শেষ অংশ নিম্ন ক্ষুদ্রান্ত্র (Ileum)। পিত্তনালি ও অগ্ন্যাশয় থেকে একটি করে নালি একত্রে মিলিত হয়ে ক্ষুদ্রান্ত্রের গ্রন্থিতে মুক্ত হয়। এই নালিপথে ক্ষুদ্রান্ত্রের মধ্যে পিত্তরস ও অগ্ন্যাশয় রস ডিওডেনামে আসে। এছাড়া ক্ষুদ্রান্ত্রের গায়ে অবস্থিত বিভিন্ন গ্রন্থিগুলো আন্ত্রিক রস নিঃসরণ করে। এসব' রসের মধ্যে খাদ্য পরিপাককারী এনজাইম থাকে। ক্ষুদ্রান্ত্রের গায়ে অসংখ্য আঙুলের মতো ভিলাই রয়েছে। ভিলাইগুলো শোষণে অংশগ্রহণ করে। ক্ষুদ্রান্ত্রের প্রধান কাজ হলো খাদ্য পরিপাককারী পাচকরস নিঃসৃত করা এবং খাদ্য পরিপাক ও খাদ্যের সার অংশ শোষণ করা।
HSC Home Science 2nd Paper Chapter 10 : পরিপাকতন্ত্র, পরিপাক ও শোষণ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Home Science 2nd Paper · Chapter 10 : পরিপাকতন্ত্র, পরিপাক ও শোষণ · সৃজনশীল
খাদ্য পরিপাকে 'B চিহ্নিত অংশটি মূল ভূমিকা রাখে- ব্যাখ্যা করো।
উদ্দীপক

উত্তর
উত্তর
উত্তর
উত্তর

