ছক 'গ' এ যে পৌষ্টিক গ্রন্থির অবস্থান তার কার্যক্রম ও অবস্থান মূল্যায়ন করো।
উত্তর: ছক 'গ' এ 'অগ্ন্যাশয়' নামক পৌষ্টিক গ্রন্থির কথা বলা হয়েছে। এটি পাকস্থলির নিচে ও বাম পার্শ্বে অবস্থিত (পাতা সদৃশ) প্রায় ২০ সে. মি. দৈর্ঘ্য ও ৫ সে. মি. প্রস্থ বিশিষ্ট গ্রন্থি। অগ্ন্যাশয় থেকে উৎপন্ন অগ্ন্যাশয় রস ক্ষুদ্রান্ত্রে গিয়ে খাদ্য পরিপাকে সাহায্য করে। অগ্ন্যাশয়ের রস বর্ণহীন, ক্ষারধর্মী ও পরিষ্কার জলীয় দ্রবণ। অগ্ন্যাশয়ে এক্সোক্রেইন (Exocrine) ও এন্ডোক্রেইন ( [গণিত] ) নামক দুটি অংশ আছে। অগ্ন্যাশয়ের কাজ নিম্নরূপ- i. এক্সোক্রেইন অংশে খাদ্য পরিপাককারী জারক রস থাকে। এর মধ্যে প্রধানত ট্রিপসিন প্রোটিন, অ্যামাইলোপসিন কার্বোহাইড্রেট এবং লাইপেজ চর্বি জাতীয় খাদ্যের পরিপাক ঘটায়। ii. এন্ডোক্রেইন অংশ প্রধানত ইনসুলিন ও গ্লুকাগন নামক হরমোন নিঃসরণ করে। ইনসুলিন গ্লুকোজকে কোষে ব্যবহারে সহায়তা করে। এই হরমোনের অভাবে ডায়াবেটিস হয়। গ্লুকাগন ইনসুলিনের বিপরীত কাজ করে।
HSC Home Science 2nd Paper Chapter 10 : পরিপাকতন্ত্র, পরিপাক ও শোষণ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Home Science 2nd Paper · Chapter 10 : পরিপাকতন্ত্র, পরিপাক ও শোষণ · সৃজনশীল
ছক 'গ' এ যে পৌষ্টিক গ্রন্থির অবস্থান তার কার্যক্রম ও অবস্থান মূল্যা…
উদ্দীপক

উত্তর
উত্তর
উত্তর
উত্তর

