ছক 'ক' যে পৌষ্টিক গ্রন্থিটি নির্দেশ করে তার কার্যক্রম ও অবস্থান ব্যাখ্যা করো।
উত্তর: ছক 'ক' লালগ্রন্থিকে নির্দেশ করে: যেসব গ্রন্থি নিংসৃত রস খাদ্য পরিপাকে সহায়তা করে সেগুলোকে পরিপাক গ্রন্থি বা পৌষ্টিক গ্রন্থি বলে। পৌষ্টিক গ্রন্থিগুলো হলো-লালাগ্রন্থি, যকৃত ও অগ্ন্যাশয়। মুখবিবরে উন্মুক্ত পরিপাক গ্রন্থিকে লালাগ্রন্থি বলে। মানুষের মুখবিবরে ৩ জোড়া লালাগ্রন্থি থাকে। যথা- i. সাবম্যাক্সিলারী: এটি নিচের চোয়ালের পাশে অবস্থিত। ii. সাবলিঙ্গুয়াল: এটি জিহ্বার নিচে অবস্থিত। iii. প্যারোটিড: এটি কানের নিচে অবস্থিত। লালাগ্রন্থি থেকে যে রস নিঃসৃত হয় তাকে লালারস বলে। কাজ: লালারসের একটি গুরুত্বপূর্ণ উপাদান হলো মিউসিন যা একটি প্রোটিন জাতীয় পদার্থ। এটি খাদ্যকে পিচ্ছিল করে এবং খাদ্যনালীর মধ্য দিয়ে সহজে চলাচল করতে সাহায্য করে। এছাড়া লালারসে টায়ালিন নামক এনজাইম থাকে, যা সিদ্ধ স্টার্চ পরিপাকে অংশগ্রহণ করে। লালারস খাদ্যকে পিচ্ছিল ও গলধঃকরণে সহায়তা করে।
HSC Home Science 2nd Paper Chapter 10 : পরিপাকতন্ত্র, পরিপাক ও শোষণ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Home Science 2nd Paper · Chapter 10 : পরিপাকতন্ত্র, পরিপাক ও শোষণ · সৃজনশীল
ছক 'ক' যে পৌষ্টিক গ্রন্থিটি নির্দেশ করে তার কার্যক্রম ও অবস্থান ব্য…
উদ্দীপক

উত্তর
উত্তর
উত্তর
উত্তর

