উদ্দীপকে রিনা যে শাড়িটি পছন্দ করেছিল সেটির প্রকৃতি নিরূপণ করো।
উত্তর: উদ্দীপকে রিনার পছন্দকৃত শাড়িটি হলো জামদানি। জামদানি কার্পাস তুলা দিয়ে প্রস্তুত এক ধরনের পরিধেয় বস্ত্র। জামদানি বলতে সাধারণত শাড়িকেই বোঝানো হয়। উদ্দীপকে রিনার পছন্দকৃত শাড়িটির উপস্থিত ছাড়া বিয়ের আসরে পূর্ণতা আসে না এবং মসলিনের উত্তরসূরি এ শাড়ি নারায়ণগঞ্জে প্রস্তুত করা হয়। যা জামদানিকেই নির্দেশ করছে। জামদানি বাংলাদেশের একটি অপরিহার্য ঐতিহ্যবাহী বস্ত্র। জামদানি মসলিনের উত্তরসূরি। মসলিনের ওপর নকশা করে জামদানি তৈরি করা হয়। ধারণা করা হয়, মুঘল আমলের সম্রাজ্ঞীদের সুন্দর করে সাজার ইচ্ছা থেকেই জামদানির উৎপত্তি। সম্ভব ইরানি বাদশাহর পৃষ্ঠপোষকতায় কিছু সংখ্যক তাঁতির সহযোগিতায় ঢাকায় জামদানির বুনন কাজ শুরু হয়। জামদানি কার্পাস তুলা দিয়ে প্রস্তুত এক ধরনের পরিধেয় বস্ত্র, যার বয়ন পদ্ধতি অনন্য। জামদানি বয়নে তৃতীয় একটি সুতা দিয়ে নকশা ফুটিয়ে তোলা হয়। এক্ষেত্রে সাধারণত ৭০-৮০ কাউন্টের সুতা ব্যবহৃত হয়। বর্তমানে জামদানি নানা স্থানে তৈরি হয় বটে কিন্তু ঢাকাকেই জামদানির আদি জন্মস্থান বলে গণ্য করা হয়।
HSC Home Science 1st Paper Chapter 11 : বাংলাদেশের ঐতিহ্যবাহী বস্ত্র CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Home Science 1st Paper · Chapter 11 : বাংলাদেশের ঐতিহ্যবাহী বস্ত্র · সৃজনশীল
উদ্দীপকে রিনা যে শাড়িটি পছন্দ করেছিল সেটির প্রকৃতি নিরূপণ করো।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর