রেখা ও বর্ণার শাড়ি দুটি নিজস্ব বৈশিষ্ট্যের কারণে আমাদের আকৃষ্ট করে- বিশ্লেষণ কর।
উত্তর: রেখা ও বর্ণার পরিচিত শাড়ি দুটি হলো যথাক্রমে রাজশাহী সিল্ক ও জামদানি। এগুলো ভিন্ন ভিন্ন বৈশিষ্ট্যের দ্বারা আমাদের আকৃষ্ট করে। খ্রিস্টের জন্মের প্রায় ৫০০ বছর পূর্বেও বাংলাদেশে সুতি, রেশম ও মসলিন ইত্যাদি প্রস্তুত হতো। বাংলাদেশের জামদানি কিংবা রেশম দিয়ে তৈরি পোশাক বিশ্বব্যাপী সমাদৃত। উদ্দীপকে দেখা যায়, রেখা পরিধান করেছে রেশমগুটি থেকে তৈরি পোশাক এবং বর্ণা পরিধান করেছে জ্যামিতিক নকশার ঐতিহ্যবাহী শাড়ি। এগুলো হলো যথাক্রমে রাজশাহী সিল্ক ও. জামদানি শাড়ি। গুটিপোকা থেকে আসে রেশম সুতার গুটি। এটি থেকেই তৈরি হয় সিল্কের সুতা। এরপর সে সুতা আসে বাহারি নকশার সিল্কের পোশাকে। রেশম সুতা দিয়ে তৈরি রাজশাহী সিল্ক বাঙালির ঐতিহ্যের অংশ। খ্যাতিসম্পন্ন মডেল বিবি রাসেলের হাত ধরে রাজশাহীর বলাকা সিল্ক ইউরোপেও পরিচিতি পেয়েছে। তার ভিন্ন জ্যামিতিক বৈশিষ্ট্যের বয়ন শিল্প হিসেরে প্রাচ্যের বয়ন শিল্পের ধারাবাহিকতা রক্ষায় জনপ্রিয় হয়ে উঠেছিল জামদানি মোটিভ। মোটিভগুলো জ্যামিতিক আইন অনুসরণ করলেও তা শুধু রেখা, চতুর্ভুজ কিংবা ত্রিভুজ নয়, বরং তা দিয়ে ফুল, লতা-পাতা থেকে শুরু করে ফুটিয়ে তোলা হয় নানারকম নকশার বিন্যাস। নকশার কারণেই জামদানি শাড়ি এত বিখ্যাত হয়েছে। অতএব দেখা যায়, দুটি শাড়ি দুই ধরনের হলেও আমাদের আকৃষ্ট করে। তাই প্রশ্নের উক্তিটি যথার্থ।
HSC Home Science 1st Paper Chapter 11 : বাংলাদেশের ঐতিহ্যবাহী বস্ত্র CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Home Science 1st Paper · Chapter 11 : বাংলাদেশের ঐতিহ্যবাহী বস্ত্র · সৃজনশীল
রেখা ও বর্ণার শাড়ি দুটি নিজস্ব বৈশিষ্ট্যের কারণে আমাদের আকৃষ্ট করে-…
উদ্দীপক
Rajshahi · 2018
উত্তর
উত্তর
উত্তর
উত্তর