উদ্দীপকের আলোকে ঝুমার পোশাকের ডিজাইন করার যথার্থতা বিশ্লেষণ করো।
উত্তর: জীবনের অবিচ্ছেদ্য অংশ হিসেবে বস্ত্র ও পোশাকের ওপর সংস্কৃতি ব্যাপক প্রভাব বিস্তার করে। বাংলাদেশের ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্প্রদায়ের মধ্যে বিচিত্র পোশাক লক্ষ করা যায়। মূলত তারা নিজ হাতে পোশাক তৈরি করে বলে তাদের পোশাক নিজস্ব সংস্কৃতির পরিচয় বহন করে। উদ্দীপকে দেখা যায়, ঝুমা পোশাকে সিলেট ও চট্টগ্রামের ক্ষুদ্র নৃগোষ্ঠীর ডিজাইন ব্যবহার করে। কারণ এই সব ক্ষুদ্র নৃগোষ্ঠী বা উপজাতিরা অতীত ঐতিহ্য, কৃষ্টি, সংস্কৃতি, ভাষা ও পোশাক পরিচ্ছদের দিক থেকে স্বতন্ত্র হয়। পোশাক-পরিচ্ছদের এই স্বাতন্ত্র্যকে আধুনিক পোশাকের ডিজাইন তৈরির ক্ষেত্রে কাজে লাগিয়ে বৈচিত্র্য আনা যায়, এতে করে পোশাকগুলো সহজেই অন্যের দৃষ্টিগোচর হয়। এ সকল পোশাক বেশিরভাগই দেশীয় আমেজে হাতে তৈরি বুননের মাধ্যমে প্রস্তুত করা হয়। ফলে সাধারণ পোশাক হতে এগুলো কিছুটা ভিন্নতা লাভ করে। এ কারণেই ঝুমা ক্ষুদ্র নৃগোষ্ঠীর পোশাকের ডিজাইন ব্যবহার করে। তাই সকলের নিকট তার দোকানের পোশাক জনপ্রিয়। তাই বলা যায়, ঝুমার পোশাকের ডিজাইন করা যথার্থ।
HSC Home Science 1st Paper Chapter 11 : বাংলাদেশের ঐতিহ্যবাহী বস্ত্র CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Home Science 1st Paper · Chapter 11 : বাংলাদেশের ঐতিহ্যবাহী বস্ত্র · সৃজনশীল
উদ্দীপকের আলোকে ঝুমার পোশাকের ডিজাইন করার যথার্থতা বিশ্লেষণ করো।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর