উদ্দীপকে সাফার ক্রয়কৃত শাড়ির উৎপাদন কৌশল ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের সাফার ক্রয়কৃত শাড়ি হলো সিল্ক। উদ্দীপকের সাফা ঈদ উপলক্ষ্যে কেনাকাটার জন্য বাজারে একটি নামকরা দোকান থেকে শাড়ি কিনতে গেলেন। সেখানে তিনি রেশম পোকা থেকে প্রস্তুতকৃত শাড়ি কিনলেন। যা রেশম পোকা থেকে প্রস্তুত করা হয়। এ সিল্কের একই নির্দিষ্ট উৎপাদন কৌশল রয়েছে। রেশম পোকা থেকে তৈরি হয় সিল্কের সুতা। এরপর সে সুতা থেকে আসে বাহারি ডিজাইনের সিল্কের পোশাক। প্রথমে সাদা রঙের গুটি পোকা সংগ্রহ করা হয়। এরপর সেই পোকাকে একটি নির্দিষ্ট ট্রেতে রেখে তাতে ছড়িয়ে দেওয়া হয় তুঁতগাছের পাতা। এ পাতা খেয়েই গুটি পোকা পূর্ণাঙ্গ দেহ অবয়ব পায়। পাতা খেতে খেতে এক সময় গুটি পোকা হলুদাভ রং ধারণ করে। তখন এটিকে আর পাতা খেতে দেওয়া হয় না, রাখা হয় আলাদা ট্রেতে। সেখানে এটি পুরাপুরি হলুদ হয়ে শক্ত আকার ধারণ করে। তারপর এটিকে গরম পানিতে সিদ্ধ করে উপরের হলুদ খোসা সরিয়ে ফেলা হয়, বেরিয়ে আসে রেশম সুতার গুটি। এরপর ইলেকট্রিক চরকায় এ গুটি বসিয়ে বের করে নেওয়া হয় রেশম সুতা। এ সুতা আরও প্রক্রিয়াজাত করে চলে যায় বুনন কারখানায়। সেখানে শ্রমিকরা বিভিন্ন ডিজাইনমাফিক সুতা বসিয়ে তৈরি করেন এবং শাড়িসহ রংবেরঙের সিল্কের পোশাক। গুটি পোকা থেকে এভাবেই আসে রেশম বা সিল্ক পোশাক।
HSC Home Science 1st Paper Chapter 11 : বাংলাদেশের ঐতিহ্যবাহী বস্ত্র CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Home Science 1st Paper · Chapter 11 : বাংলাদেশের ঐতিহ্যবাহী বস্ত্র · সৃজনশীল
উদ্দীপকে সাফার ক্রয়কৃত শাড়ির উৎপাদন কৌশল ব্যাখ্যা কর।
উদ্দীপক
Jessore · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর