উদ্দীপকে উল্লিখিত পোশাক দুটি কোন কোন সম্প্রদায়কে নির্দেশ করছে? তাদের তুলনামূলক বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত পোশাক চাকমা ও পাংখোয়া সম্প্রদায়কে নির্দেশ করে। চাকমারা বাংলাদেশের বৃহত্তম আদিবাসী জাতি। তারা বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের রাঙামাটি, খাগড়াছড়ি এবং বান্দরবান জেলায় বসবাস করে। কক্সবাজারে টেকনাফে সংরক্ষিত বনাঞ্চলেও তারা বাস করে। পার্শ্ববর্তী দেশ ভারতের ত্রিপুরা, মিজোরাম, অরুণাচল এবং আসামেও চাকমারা বসবাস করে। চাকমা সমাজের প্রধান হলেন রাজা। চাকমা সমাজের যেকোনো বিষয়ে তার মতামতই চূড়ান্ত বলে গণ্য করা হয়। চাকমারা পিতৃতান্ত্রিক সমাজের অধিকারী। সুদূর অতীত থেকে তারা বৌদ্ধ ধর্মাবলম্বী ছিল। তবে তাদের ওপর পরবর্তীকালে হিন্দুধর্মের কিছু কিছু প্রভাব পড়েছে। চাকমাদের সেরা, উৎসবের নাম 'বিজু'। তারা 'জুম' পদ্ধতিতে চাষ করে থাকে। নৃ-তাত্ত্বিক বিচারে চাকমারা মঙ্গোলীয় জনগোষ্ঠীর লোক। তাদের মুখমণ্ডল গোলাকার, নাক চ্যাপ্টা, চুল সোজা ও কালো, গায়ের রং ঈষৎ হলদেটে। চাকমাদের নিজস্ব ঐতিহ্যবাহী পোশাক-পরিচ্ছদ রয়েছে। চাকমা মহিলাদের ঐতিহ্যবাহী পোশাকের নাম 'পিনোন হাদি'। তারা নিম্নাঙ্গে ঘন নীল বা কালো রঙের যে স্কার্ট পরে তার নাম 'পিনোন' এবং লক্ষে যে কাপড় বাঁধে সেটিকে 'খাদি' বলে। অপরদিকে, পাংখোয়া পার্বত্য চট্টগ্রামের একটি ক্ষুদ্র উপজাতিকে নির্দেশ করে। তাদের প্রধান বসবাস সাজেক উপত্যকায়। তাদের পোশাক পাংখাং। ঐতিহ্যবাহী এ পোশাক চাকমা ও লুসাইদের মতো। পরিশেষে বলা যায়, উদ্দীপকে চাকমা ও পাংখোয়া সম্প্রদায়কে নির্দেশ করে।
HSC Home Science 1st Paper Chapter 11 : বাংলাদেশের ঐতিহ্যবাহী বস্ত্র CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Home Science 1st Paper · Chapter 11 : বাংলাদেশের ঐতিহ্যবাহী বস্ত্র · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত পোশাক দুটি কোন কোন সম্প্রদায়কে নির্দেশ করছে? তাদে…
উদ্দীপক
Jessore · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর