বেনারসি শাড়ির পরিবর্তিত রূপ কাতান- বুঝিয়ে লেখ।
উত্তর: বেনারসি শাড়ির পরিবর্তিত রূপ হলো কাতান। কাতান শাড়ি বয়নে গর্ত তাঁত ব্যবহার করা হয়। এ তাঁতে শাড়ির নকশা তোলার কাজে জ্যাকার্ড ব্যবহার করা হয়। টানা ও বোনাতে রেশমি সুতা ও বুটির জন্য জরি ব্যবহৃত হয়। পাকানো রেশমি সুতার নাম হলো কাতান। বেনারসি শাড়িতেও পাকানো সুতা ব্যবহৃত হয় বলে এর অপর নাম কাতান শাড়ি। বেনারসি শাড়ি তৈরির প্রক্রিয়া কাতান শাড়ি তৈরির ক্ষেত্রেও প্রয়োগ করা হয় বলে কাতানকে বেনারসি শাড়ির পরিবর্তিত রূপ বলে।
HSC Home Science 1st Paper Chapter 11 : বাংলাদেশের ঐতিহ্যবাহী বস্ত্র CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Home Science 1st Paper · Chapter 11 : বাংলাদেশের ঐতিহ্যবাহী বস্ত্র · সৃজনশীল
বেনারসি শাড়ির পরিবর্তিত রূপ কাতান- বুঝিয়ে লেখ।
উত্তর