ছক-২ ও ছক-৩ এ উল্লিখিত 'ক্ষুদ্র নৃগোষ্ঠী দুটির পোশাক ও জীবন প্রণালিতে রয়েছে ভিন্নতা- বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে ছক-২ ও ছক-৩ এ উল্লিখিত ক্ষুদ্র নৃগোষ্ঠী দুটি হলো যথাক্রমে খাসিয়া ও চাকমা। নিচে খাসিয়া ও চাকমা ক্ষুদ্র নৃগোষ্ঠীর পোশাক ও জীবন প্রণালিতে ভিন্নতা রয়েছে। মন্তব্যটি যথার্থ। খাসিয়া: খাসিয়া প্রকৃতপক্ষে জাতির অন্তর্ভুক্ত তা ঠিক করে বলা যায় না। কেউ কেউ মনে করেন, খাসিয়ারা মূলত ব্রহ্মদেশের অধিবাসী ছিল। পার্বত্য অঞ্চলের আদিম সমাজভুক্ত লোকেরা খাসিয়া নামে পরিচিত। সিলেটের সীমান্তবর্তী অঞ্চল, জৈন্তিয়া পাহাড়, তামাবিল, সুনামগঞ্জ, মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলায় খাসিয়াদের বাস। খাসিয়াদের আদি মঙ্গোলয়েড নরগোষ্ঠীর অন্তর্ভুক্ত। খাসিয়ারা আমিষভোজী। ভাতের সাথে বিভিন্ন ধরনের সবজি, ডিম, মাছ ও মাংস আহার করে। তারা খ্রিষ্টধর্মে বিশ্বাসী। তাদের প্রধান উপজীব্য ফসল হলো পান। তারা পান বিক্রি করে প্রচুর টাকা অর্জন করে। খাসিয়াদের পোশাক পরিচ্ছদ খুবই সাধারণ। মেয়েরা নিজেদের তৈরিকৃত 'কাজিম পিন' নামক এক প্রকার ব্লাউজ ব্যবহার করে। তাছাড়া তারা কোমরে এক প্রকারের কাপড়ের বেল্ট পরিধান করে। পুরুষরা একপ্রকার পকেটহীন জামা ও লুঙ্গি পরিধান করে। খাসিয়ারা মাথায় যে পাগড়ি ব্যয়হার করে তার মধ্যে বিশেষ তারতম্য রয়েছে। তরুণ বয়সীরা সাধারণ সুতি কাপড়ের তৈরি, মাঝ বয়সীরা এন্ডি-মুগা এবং সুতি কাপড়ের মেশানো বিশেষভাবে তৈরি পাগড়ি পরে। খাসিয়া মহিলারা সোনা ও রুপার গহনা, পরে। চাকমা: চাকমারা বাংলাদেশের বৃহত্তম আদিবাসী জাতি। তারা বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের রাঙামাটি, খাগড়াছড়ি এবং বান্দরবান জেলায় বসবাস করে। কক্সবাজারের টেকনাফে সংরক্ষিত বনাঞ্চলেও তারা বাস করে। চাকমা সমাজের প্রধান হলেন রাজা। চাকমা সমাজের যেকোনো বিষয়ে তাঁর মতামতই চূড়ান্ত বলে গন্য করা হয়। চাকমারা পিতৃতান্ত্রিক সমাজের অধিকারী। সুদূর অতীত থেকে তারা বৌদ্ধ ধর্মাবলম্বী ছিল। তারা জুম চাষ করে জীবিকা নির্বাহ করে। চাকমাদের সেরা উৎসবের নাম 'বিজু' উৎসব। চাকমারা 'জুম' চাষ করে থাকে। তাদের মুখমণ্ডল গোলাকার, নাক চ্যাপ্টা, চুল সোজা এবং কালো, গায়ে রং ঈষৎ' হলদেটে। চাকমাদের নিজস্ব ঐতিহ্যবাহী পোশাক পরিচ্ছদ রয়েছে। চাকমা মহিলাদের ঐতিহ্যবাহী পোশাকের নাম 'পিনোন হাদি'। তারা নিম্নাঙ্গে ঘন নীল রঙের বা কালো রঙের যে স্কার্ট পরে তা নাম 'পিনোন'। বক্ষে যে কাপড় বাঁধে সেটিকে 'খাদি' বলে। অতএব উদ্দীপকে উল্লিখিত খাসিয়া ও চাকমাদের পোশাক ও জীবিকার ভিন্নতা রয়েছে।
HSC Home Science 1st Paper Chapter 11 : বাংলাদেশের ঐতিহ্যবাহী বস্ত্র CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Home Science 1st Paper · Chapter 11 : বাংলাদেশের ঐতিহ্যবাহী বস্ত্র · সৃজনশীল
ছক-২ ও ছক-৩ এ উল্লিখিত 'ক্ষুদ্র নৃগোষ্ঠী দুটির পোশাক ও জীবন প্রণালি…
উদ্দীপক

Dhaka · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর