'রেশম পোকার জীবন পদ্ধতি সুতা তৈরিতে ভূমিকা রাখে- ব্যাখ্যা কর।
উত্তর: রেশম পোকার জীবন পদ্ধতি সুতা তৈরিতে ভূমিকা রাখে। কেননা, রেশম পোকা থেকে প্রাপ্ত সুতা দিয়ে সিল্ক তৈরি হয়। রেশম পোকা থেকে তৈরি হয় সিল্কের সুতা। গরমের সময় রেশম পোকা ডিম পাড়ে। ডিমগুলো বসন্তের প্রথম দিকে ফেটে যায়, পোকা বের হয়ে আসে। পোকাগুলো তুঁতগাছের পাতা খেয়ে বড় হয়। বড় হওয়ার পর পোকাগুলোর মুখ দিয়ে লালা বের হয়। পোকাগুলো ককুন নামক আবরণের মধ্যে নিজেকে সম্পূর্ণ আবৃত করে ফেলে। ককুনের ভেতর পোকাগুলো মথে পরিণত হয়। এ অবস্থায় কিছু মথ ককুন কেটে বের হতে দেওয়া হয় বংশবিস্তারের জন্য। বাকিগুলোকে গরম পানিতে ডুবিয়ে মেরে ফেলা হয়। গরম পানিতে সিদ্ধ করার পর ককুন থেকে আঠাজাতীয় সেরিসিন দূর হয় এবং বেরিয়ে আসে রেশম তন্তু।
HSC Home Science 1st Paper Chapter 11 : বাংলাদেশের ঐতিহ্যবাহী বস্ত্র CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Home Science 1st Paper · Chapter 11 : বাংলাদেশের ঐতিহ্যবাহী বস্ত্র · সৃজনশীল
'রেশম পোকার জীবন পদ্ধতি সুতা তৈরিতে ভূমিকা রাখে- ব্যাখ্যা কর।
উত্তর