দৃশ্যকর-২-এ '?' চিহ্নিত স্থানের বস্ত্র দুটি নিজস্ব বৈশিষ্ট্যের কারণে আমাদের আকৃষ্ট করে- বিশ্লেষণ কর।
উত্তর: দৃশ্যকল্প-২-এ '?' চিহ্নিত স্থানের বস্ত্র দুটি দ্বারা জামদানি ও খদ্দরকে বোঝানো হয়েছে। জামদানি বাংলাদেশের একটি ঐতিহ্যবাহী বস্ত্র। এটি মসলিনের উত্তরসূরি। জামদানির বিশেষ বৈশিষ্ট্য হলো এর পাড় আছে, জমিনে নকশা আছে। প্রতিটি নকশার ভিন্ন ভিন্ন নাম রয়েছে। যেমন- পান্নাহাজার, বুটিদার, দুবলিজাল, তেরসা, ঝালর, ময়ূরমাখা, কলমিলতা, পুঁইলতা, প্রজাপতি, শাপলাফুল, জবাফুল, শবনম, কচুপাতা ইত্যাদি পূর্বে জামদানি বস্ত্র তৈরিতে সুতি ও রেশম সুতা ব্যবহার করা হতো। বর্তমানে রেশম সুতার পরিবর্তে নাইলন, সিল্ক এবং সুতিসুতা ব্যবহার করা হয়। ২০১৩ সালে ইউনেস্কো ঐতিহ্যবাহী জামদানিকে 'ইনট্যানজিবল হেরিটেজ অব বাংলাদেশ' হিসেবে স্বীকৃতি দিয়েছে। অন্যদিকে, অবিভক্ত বাংলায় স্বদেশি আন্দোলনের পর থেকেই খদ্দর কাপড়ের উৎপত্তি। মহাথা গান্ধী আন্দোলনের অংশ হিসেবে বিদেশি কাপড় বর্জন করে দেশীয় তুলায় চরকায় কাটা সুতা দিয়ে তাঁতে তৈরি কাপড় ব্যবহারের আহ্বান জানান। এ আন্দোলনের মধ্য দিয়েই খদ্দর কাপড় ভারত উপমহাদেশে প্রসার লাভ করে। খদ্দর কাপড় সস্তা এবং সহজলভ্য। পাতলা মোটা উভয় ধরনের খদ্দরের কাপড় পাওয়া যায়। খদ্দর কাপড় আরামদায়ক এবং শীত, গ্রীষ্ম উভয় ঋতুতে পরিধানযোগ্য। সুতরাং উপরিউক্তি আলোচনার পরিপ্রেক্ষিতে বলা যায়, ঐতিহাসিক পটভূমির দিক থেকে জামদানি ও খদ্দর বস্ত্রের ভিন্নতা রয়েছে।
HSC Home Science 1st Paper Chapter 11 : বাংলাদেশের ঐতিহ্যবাহী বস্ত্র CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Home Science 1st Paper · Chapter 11 : বাংলাদেশের ঐতিহ্যবাহী বস্ত্র · সৃজনশীল
দৃশ্যকর-২-এ '?' চিহ্নিত স্থানের বস্ত্র দুটি নিজস্ব বৈশিষ্ট্যের কারণ…
উদ্দীপক

Dhaka · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর