চিনং-এর সম্প্রদায়ের পোশাকের ধরন ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের চিনং 'ফুংগ মারুং' পরিধান করায় বোঝা যায় সে খাসিয়া সম্প্রদায়ের অন্তর্ভুক্ত, কারণ খাসিয়া পুরুষদের পকেটবিহীন জামা ও লুঙ্গিকে ফুংগ মারুং বলা হয়। নিচে তাদের পোশাকের ধরন ব্যাখ্যা করা হলো- খাসিয়াদের পোশাক পরিচ্ছদ খুবই সাধারণ। মেয়েরা নিজেদের তৈরিকৃত 'কাজিম পিন' নামক এক প্রকার ব্লাউজ পরে। তাছাড়া তারা কোমরে এক প্রকারের কাপড়ের বেল্ট পরে। চাকমাদের মতো এরাও লুঙ্গি ধরনের 'জৈনসেম' পরে থাকে। এরা মুগা বা সিল্কের তৈরি জামা ব্যবহার করে। খাসিয়া ভাষায় একে 'ফুংগ মারুং' বলে। পুরুষরা এক প্রকার পটেকহীন জামা ও লুঙ্গি পরিধান করে। খাসিয়ারা মাথায় যে পাগড়ি ব্যবহার করে তার মধ্যে বিশেষ তারতম্য রয়েছে। তরুণ বয়সীরা সাধারণ সুতি এবং মাঝ বয়সীরা এন্ডি-মুগা ও সুতি কাপড়ের মেশানো বিশেষভাবে তৈরি পাগড়ি পরে। অভিজাত শ্রেণি যে পাগড়ি ব্যবহার করে সেগুলো রেশম কাপড়ের ওপর কারুকাজ করা। খাসিয়া মহিলারা সোনা ও রূপার গহনা পরে। এছাড়া তারা হার, বিছা, বালা, চুড়ি, নুপুর প্রভৃতি ব্যবহার করে। বিভিন্ন সামাজিক উৎসবে তারা অলংকার পরে নৃত্য পরিবেশন করতে পছন্দ করে।
HSC Home Science 1st Paper Chapter 11 : বাংলাদেশের ঐতিহ্যবাহী বস্ত্র CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Home Science 1st Paper · Chapter 11 : বাংলাদেশের ঐতিহ্যবাহী বস্ত্র · সৃজনশীল
চিনং-এর সম্প্রদায়ের পোশাকের ধরন ব্যাখ্যা কর।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর