দৃশ্যকল্প-১: '?' চিহ্নিত স্থানের নির্দেশিত বিষয়টির প্রয়োজনীয়তা ব্যাখ্যা করো।
উত্তর: দৃশ্যকল্প-১ এর '?' চিহ্নিত বিষয়টি হচ্ছে দুর্যোগকালীন সতর্কতা। প্রাকৃতিক বা মানবসৃষ্ট কারণে মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত এবং পরিবেশের ভারসাম্য নষ্ট হলে তাকে দুর্যোগ বলে। দুর্যোগকালীন সতকর্তা অবলম্বন করলে ক্ষয়ক্ষতি কিছুটা হ্রাস করা যায়। দুর্যোগের পূর্বাভাস পাওয়ার সাথে সাথেই খাবার পানি কলসিতে ভরে ভালো করে মুখ বন্ধ করে ঢেকে রাখতে হবে। শুকনো খাবার পলিথিনে মুড়ে মাটির নিচে পুঁতে রাখতে হবে। বন্যা শুরুর পূর্বেই গবাদি পশুর নিরাপদ আশ্রয়ের ব্যবস্থা করতে হবে। বন্যার আগেই খাদ্য ও প্রয়োজনীয় জিনিসপত্র সরিয়ে ফেলতে হবে। বাড়িঘর ডুবে গেলে আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিতে হবে। ভূমিকম্প হলে খাট, চৌকি বা টেবিলের নিচে ঢুকতে হবে। দুর্যোগের সময় ছোট শিশুদের প্রতি বিশেষ খেয়াল রাখতে হবে। দুর্যোগে নিরাপদ পানি সরবরাহের ব্যবস্থা করতে হবে। পানি ফুটিয়ে বা বিশুদ্ধকরণ ট্যাবলেট অথবা ফিটকিরি দিয়ে বিশুদ্ধ করে পান করতে হবে। দুর্যোগকালীন সময়ে বিভিন্ন রোগব্যাধি বিশেষ করে ডায়রিয়ার প্রকোপ থেকে রক্ষার জন্য সতর্ক থাকতে হবে। সকলে মিলে দুর্যোগ মোকাবিলা করতে হবে। এক্ষেত্রে সবার প্রতি সহানুভূতিশীল ও মানবিক আচরণ করতে হবে। উল্লিখিত ব্যবস্থাগুলো গ্রহণের মাধ্যমে দুর্যোগের ক্ষয়ক্ষতি কমিয়ে আনা সম্ভব। তাই দুর্যোগকালীন সতর্কতা দুর্যোগ ব্যবস্থাপনার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ।
HSC Home Science 1st Paper Chapter 10 : পরিবেশ সংরক্ষণ ও দুর্যোগ ব্যবস্থাপনা (শর্ট সিলেবাস বহির্ভূত) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Home Science 1st Paper · Chapter 10 : পরিবেশ সংরক্ষণ ও দুর্যোগ ব্যবস্থাপনা (শর্ট সিলেবাস বহির্ভূত) · সৃজনশীল
দৃশ্যকল্প-১: '?' চিহ্নিত স্থানের নির্দেশিত বিষয়টির প্রয়োজনীয়তা ব্যা…
উদ্দীপক

উত্তর
উত্তর
উত্তর
উত্তর