মারিয়ার এলাকায় দুর্যোগটি কী ধরনের? ব্যাখ্যা কর।
উত্তর: মারিয়ার এলাকার দুর্যোগটি হচ্ছে ঘূর্ণিঝড়। আমাদের দেশে প্রতিবছর কিছু প্রাকৃতিক দুর্যোগ দেখা দেয়। বাংলাদেশ পৃথিবীর অন্যতম প্রাকৃতিক দুর্যোগের দেশ। প্রতিবছর, ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, বন্যা, খরা ইত্যাদি প্রাকৃতিক দুর্যোগ আমাদের জীবন, সম্পদ ও পরিবেশের বিপুল ক্ষতি সাধন করে। প্রাকৃতিক দুর্যোগের মধ্যে ঘূর্ণিঝড় অন্যতম। ঘূর্ণিঝড়ের উৎপত্তি হয় উষ্ণমণ্ডলীয় অঞ্চলে বিষুবরেখার দুই প্রান্তের শান্ত সমুদ্রে। ঘূর্ণিঝড় হচ্ছে উচ্চক্ষমতাসম্পন্ন বায়বীয় ঝড়, যা মারাত্মক ধ্বংসাত্মক হতে পারে। প্রথমে সমুদ্রে লঘুচাপের সৃষ্টি হয় এবং পরে তা নিম্নচাপে পরিণত হয়ে ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হয়। ঘূর্ণিঝড়কে নিম্নচাপ বা ডিপ্রেশান বলা হয়। মারিয়া সমুদ্রে উপকূলবর্তী এলাকায় বাস করে। সম্প্রতি এখানে প্রচন্ড ঝড়ে গাছপালা, ঘরবাড়ি ও ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। বর্তমানে সেখানে খাবারের অভাব ও তীব্র ডায়রিয়া দেখা দিয়েছে।
HSC Home Science 1st Paper Chapter 10 : পরিবেশ সংরক্ষণ ও দুর্যোগ ব্যবস্থাপনা (শর্ট সিলেবাস বহির্ভূত) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Home Science 1st Paper · Chapter 10 : পরিবেশ সংরক্ষণ ও দুর্যোগ ব্যবস্থাপনা (শর্ট সিলেবাস বহির্ভূত) · সৃজনশীল
মারিয়ার এলাকায় দুর্যোগটি কী ধরনের? ব্যাখ্যা কর।
উদ্দীপক
Rajshahi · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
