উদ্দীপকে সৌমিকের দেখা এলাকায় বিদ্যমান পরিবেশ দূষণের কারণ ছাড়া আরও অনেক কারণে পরিবেশ দূষণ হতে পারে-কথাটি বিশ্লেষণ করো।
উত্তর: উদ্দীপকে সৌমিকের দেখা এলাকায় বিদ্যমান পরিবেশ দূষণের কারণ ছাড়া আরও অনেক কারণে পরিবেশ দূষণ হতে পারে। তা হলো- i. যানবাহনের ধোঁয়া: শহরাঞ্চলে বায়ু দূষণের অন্যতম প্রধান কারণ যানবাহনের কালো ধোঁয়া। পেট্রোল ও ডিজেল চালিত গাড়ি থেকে নির্গত কার্বন মনোক্সাইড বাতাসকে দূষিত করে, যা হাজারীবাগের ট্যানারি বা জনসংখ্যার বাইরের একটি ভিন্ন কারণ। ii. ইটভাটা ও জ্বালানি পোড়ানো: কলকারখানা ও ইটের ভাটায় কয়লা পোড়ানোর ফলে সৃষ্ট ধোঁয়া এবং ধূলিকণা বায়ু দূষণের অন্যতম কারণ। iii. কৃষিকাজে রাসায়নিকের ব্যবহার: কৃষিক্ষেত্রে অধিক ফলনের জন্য জমিতে অতিরিক্ত রাসায়নিক সার ও কীটনাশক ব্যবহার করা হয়। বৃষ্টির পানির সাথে ধুয়ে এসব বিষাক্ত পদার্থ নদী-নালা ও জলাশয়ে মিশে পানি দূষণ এবং মাটির উর্বরতা নষ্ট করে। iv. বৃক্ষনিধন: আসবাবপত্র তৈরি ও জ্বালানির প্রয়োজন ব্যাপকহারে গাছাপালা কাটার ফলে প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হচ্ছে এবং বায়ুমণ্ডলে কার্বন ডাই-অক্সাইডের পরিমাণ বাড়ছে। V. শব্দ দূষণ: যানবাহনের হর্ণ, মাইকিং, নির্মাণকাজের শব্দ এবং কালকারখানার বিকট শব্দ মানুষের শারীরিক ও মানসিক ক্ষতি করে। vi. প্লাষ্টিক ও পলিথিন: যততত্র প্লাষ্টিক ও পলিথিন ফেলার কারণে মাটি ও পানি দূষিত হয় এবং জলাবদ্ধতার সৃষ্টি হয়। উপরের আলোচনার পরিপ্রেক্ষিতে বলা যায়, উদ্দীপকে উল্লিখিত শিল্পায়ন ও জনসংখ্যা ছাড়াও কৃষি ব্যবস্থা, পরিবহন, অসচেতনতা, বৃক্ষনিধন এবং শব্দ দূষণের মতো আরও অনেক কারণে পরিবেশ দূষণ ঘটে। তাই প্রশ্নোক্ত মন্তব্যটি যথার্থ।
HSC Home Science 1st Paper Chapter 10 : পরিবেশ সংরক্ষণ ও দুর্যোগ ব্যবস্থাপনা (শর্ট সিলেবাস বহির্ভূত) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Home Science 1st Paper · Chapter 10 : পরিবেশ সংরক্ষণ ও দুর্যোগ ব্যবস্থাপনা (শর্ট সিলেবাস বহির্ভূত) · সৃজনশীল
উদ্দীপকে সৌমিকের দেখা এলাকায় বিদ্যমান পরিবেশ দূষণের কারণ ছাড়া আরও অ…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর