দৃশ্যকল্প-২: এ 'A [গণিত] নির্দেশিত অংশে কী হবে? মানব জীবনকে অর্থপূর্ণ করতে এর গুরুত্ব বিশ্লেষণ করো।
উত্তর: দৃশ্যকল্প-২ এ 'A [গণিত] নির্দেশিত অংশে মূল্যবোধের কথা বলা হয়েছে। মূল্যবোধ সমাজে মানুষের কাজের মূল্যায়ন করতে, মানুষকে উদ্দেশ্যমূলক ও অর্থপূর্ণ আচরণ করতে সহায়তা করে। মানবজীবনে মূল্যবোধের গুরুত্ব অপরিসীম। গৃহ ব্যবস্থাপনার প্রতিটি পর্যায় যেমন-পরিকল্পনা, সংগঠন, নিয়ন্ত্রণ ও মূল্যায়নের অন্তর্নিহিত শক্তি হচ্ছে মূল্যবোধ। মূল্যবোধ ব্যক্তিকে সঠিক সিদ্ধান্ত গ্রহণে সহায়তা করে। ফলে বাজেট করে চলা, আয় বৃদ্ধি, সঞ্চয়, বিনিয়োগ ইত্যাদি ক্ষেত্রে আমরা সচেতন হই। সময় ও শক্তি সংরক্ষণ এবং সচেতনভাবে এর ব্যবহার মূল্যবোধ দ্বারা প্রভাবিত হয়। মূল্যবোধ দ্বারা ব্যক্তি তথা পরিবারের যাবতীয় কার্যকলাপ পরিচালিত ও বাস্তবায়িত হয়। বাবা-মায়ের মাধ্যমে শিশুকাল থেকেই মূল্যবোধের বিকাশ ঘটে। পরিবারের মধ্যে বড় হওয়ার ফলে শিশু পরিবার ও আত্মীয় স্বজনদের কাছ থেকে নানা অভিজ্ঞতা অর্জন করে। সমাজ থেকে সামাজিক রীতিনীতি, আইন শৃঙ্খলা রক্ষা করে চলার উপায় মানুষ আয়ত্ত করে। দেশ ও বিশ্বের মানুষ হিসেবে মানবকল্যাণ কামনা ও মানব কল্যাণে আত্মনিয়োগ করা ইত্যাদি মূল্যবোধ ব্যক্তিজীবনে দেখা যায়। বয়সের সাথে সাথে মূল্যবোধের পরিবর্তন ঘটে। ধর্মীয় অনুশাসন, বিদ্যালয়, সহপাঠী, শিক্ষক, খেলার মাঠ, বন্ধু-বান্ধব শিশুর মূল্যবোধ বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
HSC Home Science 1st Paper Chapter 10 : পরিবেশ সংরক্ষণ ও দুর্যোগ ব্যবস্থাপনা (শর্ট সিলেবাস বহির্ভূত) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Home Science 1st Paper · Chapter 10 : পরিবেশ সংরক্ষণ ও দুর্যোগ ব্যবস্থাপনা (শর্ট সিলেবাস বহির্ভূত) · সৃজনশীল
দৃশ্যকল্প-২: এ 'A নির্দেশিত অংশে কী হবে? মানব জীবনকে অর্থপূর্ণ করত…
উদ্দীপক

উত্তর
উত্তর
উত্তর
উত্তর