রেহেনার বিশেষ পদ্ধতিতে রং করার প্রক্রিয়াটি মূল্যায়ন করো।
উত্তর: উদ্দীপকের রেহানার বিশেষ পদ্ধতিতে রং করার পদ্ধতিটি হলো কাঁচামাল অবস্থায় রং প্রয়োগ। বস্ত্র প্রস্তুতের বিভিন্ন পর্যায়ে বস্ত্রে রং করা হয়। কোনো কোনো বস্ত্রের সুতাতে রং প্রয়োগ করা হয়। আবার কোনো কোনো ক্ষেত্রে সম্পূর্ণ বস্ত্রটি তৈরি হওয়ার পর রং প্রয়োগ করা হয়। রেহানা রং প্রয়োগের যে পদ্ধতিটি পশমি কাপড়ের ক্ষেত্রে ব্যবহার করেন তাতে তত্ত্ব হতে সুতা কাটা কষ্টকর হয়ে পড়ে। এ পদ্ধতিটি হলো কাঁচামাল অবস্থায় রং প্রয়োগ পদ্ধতি। এ পদ্ধতিতে তন্তুগুলোকে একটি পাত্রে বা গামলায় ডুবিয়ে রং করা হয়। এর ফলে তন্তুতে সরাসরি রং লাগে এবং খুব পাকা হয়। তন্তুর গায়ে ঘষা দিলেও রং সহজে ওঠে না। নিম্নে এ পদ্ধতিটির দুটি পরিবর্তিত রূপ দেওয়া হলো- i. দ্রবণে রং প্রয়োগ: এ পদ্ধতিতে পিগমেন্ট দ্রবণে রেখে সুতা কাটার পূর্বে তন্তুতে রং লাগানো হয়ে থাকে। এটি কম ব্যয়বহুল পদ্ধতি। এতে অ্যাসিটেট ব্যবহার করা হয় বলে বস্ত্রের রং সহজে ফিকে হয় না। ii. শীর্ষভাবে রং প্রয়োগ: কম্বিং যন্ত্র হতে পশমের লম্বা লম্বা আলগা দড়ির মতো শীর্ষে রং লাগানো হয় যাকে ছিদ্রযুক্ত কৌটাতে বল আকারে গুটিয়ে একটি চৌবাচ্চার ভেতরে রাখা হয়। এ চৌবাচ্চার ভেতর দিয়ে পাম্পের সাহায্যে রং প্রবেশ ও বের করানোর মাধ্যমে রং লাগানো হয়। রং করার ফলে তন্তুগুলো শক্ত হয়ে যায় বলে এ থেকে সুতা কাটা জটিল হয়ে পড়ে। উপরিউক্ত পদ্ধতিতেই রেহানা পশমি কাপড়ের তন্তুগুলো রং করেন।
HSC Home Science 1st Paper Chapter 13 : বস্ত্রে রং ও ছাপা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Home Science 1st Paper · Chapter 13 : বস্ত্রে রং ও ছাপা · সৃজনশীল
রেহেনার বিশেষ পদ্ধতিতে রং করার প্রক্রিয়াটি মূল্যায়ন করো।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর