শেয়ারFacebookWhatsApp

রঙের বৈচিত্র্যময় ব্যবহার পোশাককে আকর্ষণীয় করে তোলে- বিশ্লেষণ কর।

উত্তর: 'রঙের বৈচিত্র্যময় ব্যবহার পোশাককে আকর্ষণীয় করে তোলে।' - উক্তিটি যথার্থ। বস্ত্রে রঙ প্রয়োগ করে বস্ত্রের বাহ্যিক সৌন্দর্য যেমন অনেকাংশ বৃদ্ধি করা হয়, তেমনি বস্ত্রের মাঝে নতুনত্বও আনয়ন করা হয়। রঙ করা এমন একটি প্রক্রিয়া, যার দ্বারা বস্ত্রের ভৌত ও রাসায়নিক পরিবর্তন হয়, ফলে বস্ত্রে আলোর প্রতিফলন ঘটে বস্ত্র রঙিন দেখায়। পোশাকের ডিজাইন সৃষ্টিতে রঙ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। রঙের যথাযথ ব্যবহার পোশাকের ডিজাইনকে যেমন সুন্দর করে, তেমনিভাবে ব্যক্তির ব্যক্তিত্বকে আকর্ষণীয় করে তোলে। আবার ত্রুটিপূর্ণ রঙ দ্বারা সৃষ্ট ডিজাইনের পোশাক ব্যবহারকারীর সৌন্দর্যকে ম্লান করে দেয়। যে ডিজাইনের পোশাকই হোক না কেন, রঙ নির্বাচন এবং তাদের অনুপাত সঠিকভাবে সন্নিবেশিত করতে না পারলে সমস্ত পোশাকটির সৌন্দর্য ব্যাহত হয়। বিভিন্ন ধরনের রঙ ব্যবহারে পোশাকে বৈচিত্র্য সৃষ্টি করা যায়। নক্শা ছাপ ও রঙের সমন্বয়ে পোশাক আকর্ষণীয় হয়ে ওঠে। পোশাকের সঠিক রঙ নির্বাচনের মাধ্যমে শারীরিক গঠনের ত্রুটিগুলো দূর করে ব্যক্তিকে আকর্ষণীয় করা যায়। গাঢ় রঙে ব্যক্তিকে আপাত দৃষ্টিতে বড় দেখায় এবং হালকা রঙে ছোট দেখায়। দীর্ঘ, সুঠাম ও স্বাস্থ্যবান মেয়েদের হালকা রঙের পোশাক পরা উচিত। পক্ষান্তরে, রোগা ও বেটে মেয়েদের জন্য উজ্জ্বল রঙ মানানসই। পোশাকের মাধ্যমে সর্বাধিক তৃপ্তি লাভ করতে হলে পোশাকে সুন্দর ও মানানসই রঙের মাধ্যমে রুচিসম্মত ডিজাইন বা নক্শা সৃষ্টি করতে হয়। পোশাকে রঙের ব্যবহারে উজ্জ্বল রঙ এবং কম উজ্জ্বল রঙের মধ্যে সামঞ্জস্য থাকা আবশ্যক। সুতরাং রঙের, বৈচিত্র্যময় ব্যবহার পোশাককে আকর্ষণীয় করে তোলে কথাটি যথার্থ।

HSC Home Science 1st Paper Chapter 13 : বস্ত্রে রং ও ছাপা CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Home Science 1st Paper · Chapter 13 : বস্ত্রে রং ও ছাপা · সৃজনশীল

রঙের বৈচিত্র্যময় ব্যবহার পোশাককে আকর্ষণীয় করে তোলে- বিশ্লেষণ কর।

উদ্দীপক

ঈদে মনা নিজের হাতে জামা নক্শা করে পরার জন্য কাপড় কিনে আনে। কাপড়ের উপর প্রথমে সে নক্শা এঁকে নেয়। এরপর পর্যায়ক্রমে দিয়াশলাইয়ের কাঠি কাপড়ের ভিতরে সুতা দিয়ে বেঁধে নেয়। বাঁধা কাপড়টি রঙের মিশ্রণে ডুবিয়ে তার কাজ শেষ করে।

Comilla · 2019

উত্তর

দেহের মাপ অনুযায়ী পোশাক কাটার আগে বাদামি রঙের সমতল। কাগজের উপর পোশাকের যে নকশা তৈরি করা হয়, তাকে ড্রাফটিং বলে।

উত্তর

লাল, হলুদ ও নীল এই তিনটি মৌলিক রঙ। মৌলিক বা প্রাথমিক রঙগুলো বিশুদ্ধ রঙ। কেননা এগুলো অন্যান্য রঙের সংমিশ্রণে তৈরি হয় না বরঙ এদের সংমিশ্রণে অন্যান্য রঙ সৃষ্টি হয়। যেমন: বেগুনি একটি গৌণ রঙ; যা দুইটি মৌলিক অর্থাৎ নীল + লাল রঙের সংমিশ্রণে তৈরি। আবার মৌলিক রঙের সাথে কাছাকাছি যেকোনো একটি গৌণ রঙ মিশিয়ে প্রান্তিক রঙ প্রস্তুত করা হয়। যেমন- হলুদ + সবুজ = হলদে সবুজ।

উত্তর

উদ্দীপকে মনার নক্সা পদ্ধতিটি হলো টাইডাই। টাইডাই প্রক্রিয়াটি ৪টি উপায়ে করা যায়। যেমন- ১. সুতা দিয়ে বেঁধে; ২. কাঠি দিয়ে ভাঁজ করে বেঁধে; ৩. সেলাই করে; ৪. গিট দিয়ে। উদ্দীপকে আমরা দেখতে পাই, মনা কাপড়ের উপর প্রথমে নক্শা এঁকে নেয়। পর্যায়ক্রমে দিয়াশলাইয়ের কাঠি কাপড়ের ভিতরে দিয়ে সুতা দিয়ে বেঁধে কাপড়টি রঙের মিশ্রণে ডুবিয়ে টাইডাই করে। কাপড়ে টাইডাই করতে হলে সাবান ও সোডার সাহায্যে প্রথমে বস্তুটি এমনভাবে পরিষ্কার করতে হবে যেন মাড় না থাকে। মাড় ছাড়াবার পর বস্তুটি ভালোভাবে ধৌত করে শুকিয়ে ইস্ত্রি করে নিতে হবে। সাধারণত সুতি, লিনেন, সিল্ক, রেয়ন এবং নানা প্রকার মিশ্র সুতার কাপড়ে এ নক্শা তোলা যায়। নিচে মনার নক্শা পদ্ধতিটি আলোচনা করা হলো- ⦿ প্রথমে কাপড়টি ধুয়ে শুকিয়ে নিতে হবে যাতে কাপড়টিতে মাড় না থাকে। ⦿ এরপর কাপড়টিকে পছন্দ মতো নকশা অনুযায়ী সুতা দিয়ে শক্ত করে বাঁধতে হবে। ⦿ সম্পূর্ণ কাপড় পানিতে ডুবে যায় এমন হাঁড়িতে পানি গরম করতে হবে। ⦿ বাটিতে রঙগুলো নিতে হবে। ⦿ কস্টিক সোডা ও হাইড্রোজ পৃথকভাবে একটা একটা করে গরম পানির হাঁড়িতে গুলে দিতে হবে। ⦿ বাঁধা কাপড়টি ঠান্ডা পানিতে ভালোভাবে ভিজিয়ে নিয়ে রঙের হাঁড়িতে ডুবিয়ে দিতে হবে। ⦿ কম আঁচে কাপড়টি ১০ মিনিট রঙের হাঁড়িতে রাখতে হবে। ⦿ এরপর কাপড়টি উপরে-নিচে ভালোভাবে নাড়াতে হবে যেন রঙ সম্পূর্ণ কাপড়ে ভালোভাবে লাগে। ⦿ রঙের হাঁড়ি থেকে কাপড়টি উঠিয়ে ছায়ায় শুকাতে হবে। ⦿ কাপড়টি ২/৩ দিন ভালোভাবে শুকানোর পর ধুতে হবে। পরে বাঁধন খুলে সাবান পানিতে ভালোভাবে ধুয়ে শুকাতে হবে। পরিশেষে বলা যায়, উপরিউক্ত পদ্ধতি অনুসরণ করে মনা তার জামাতে টাইডাই নক্শা করে।

উত্তর

'রঙের বৈচিত্র্যময় ব্যবহার পোশাককে আকর্ষণীয় করে তোলে।' - উক্তিটি যথার্থ। বস্ত্রে রঙ প্রয়োগ করে বস্ত্রের বাহ্যিক সৌন্দর্য যেমন অনেকাংশ বৃদ্ধি করা হয়, তেমনি বস্ত্রের মাঝে নতুনত্বও আনয়ন করা হয়। রঙ করা এমন একটি প্রক্রিয়া, যার দ্বারা বস্ত্রের ভৌত ও রাসায়নিক পরিবর্তন হয়, ফলে বস্ত্রে আলোর প্রতিফলন ঘটে বস্ত্র রঙিন দেখায়। পোশাকের ডিজাইন সৃষ্টিতে রঙ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। রঙের যথাযথ ব্যবহার পোশাকের ডিজাইনকে যেমন সুন্দর করে, তেমনিভাবে ব্যক্তির ব্যক্তিত্বকে আকর্ষণীয় করে তোলে। আবার ত্রুটিপূর্ণ রঙ দ্বারা সৃষ্ট ডিজাইনের পোশাক ব্যবহারকারীর সৌন্দর্যকে ম্লান করে দেয়। যে ডিজাইনের পোশাকই হোক না কেন, রঙ নির্বাচন এবং তাদের অনুপাত সঠিকভাবে সন্নিবেশিত করতে না পারলে সমস্ত পোশাকটির সৌন্দর্য ব্যাহত হয়। বিভিন্ন ধরনের রঙ ব্যবহারে পোশাকে বৈচিত্র্য সৃষ্টি করা যায়। নক্শা ছাপ ও রঙের সমন্বয়ে পোশাক আকর্ষণীয় হয়ে ওঠে। পোশাকের সঠিক রঙ নির্বাচনের মাধ্যমে শারীরিক গঠনের ত্রুটিগুলো দূর করে ব্যক্তিকে আকর্ষণীয় করা যায়। গাঢ় রঙে ব্যক্তিকে আপাত দৃষ্টিতে বড় দেখায় এবং হালকা রঙে ছোট দেখায়। দীর্ঘ, সুঠাম ও স্বাস্থ্যবান মেয়েদের হালকা রঙের পোশাক পরা উচিত। পক্ষান্তরে, রোগা ও বেটে মেয়েদের জন্য উজ্জ্বল রঙ মানানসই। পোশাকের মাধ্যমে সর্বাধিক তৃপ্তি লাভ করতে হলে পোশাকে সুন্দর ও মানানসই রঙের মাধ্যমে রুচিসম্মত ডিজাইন বা নক্শা সৃষ্টি করতে হয়। পোশাকে রঙের ব্যবহারে উজ্জ্বল রঙ এবং কম উজ্জ্বল রঙের মধ্যে সামঞ্জস্য থাকা আবশ্যক। সুতরাং রঙের, বৈচিত্র্যময় ব্যবহার পোশাককে আকর্ষণীয় করে তোলে কথাটি যথার্থ।
HSCHome Science 1st PaperChapter 13 : বস্ত্রে রং ও ছাপা
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

রিংকু বাড়িতে বস্ত্র রঙ ও ছাপার কাজ কিরে। সে বস্ত্র ছাপার চেয়ে বস্ত্র সুতায় বেঁধে রঙ করতে বেশি পছন্দ করে। কিন্তু মিতা খোদাই করা নক্শা দিয়ে ছাপার কাজে বেশি পারদর্শী।

Rajshahi · 2017

ক
সজ্জামূলক নক্শা কী?
খ
পোশাক নির্বাচনে একাধিক বিষয় বিবেচনা করতে হয় ব্যাখ্যা কর।
গ
রিংকুর পছন্দের পদ্ধতি কোনটি? ব্যাখ্যা কর।
ঘ
রিংকু ও মিতার কাজের তুলনামূলক আলোচনা কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.সৃজনশীল প্রশ্ন

3.পোশাক নির্বাচনে একাধিক বিষয় বিবেচনা করতে হয় ব্যাখ্যা কর।

পোশাক নির্বাচনে একাধিক বিষয় বিবেচনা করতে হয় ব্যাখ্যা কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.সজ্জামূলক নক্শা কী?

সজ্জামূলক নক্শা কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

ঈদে মনা নিজের হাতে জামা নক্শা করে পরার জন্য কাপড় কিনে আনে। কাপড়ের উপর প্রথমে সে নক্শা এঁকে নেয়। এরপর পর্যায়ক্রমে দিয়াশলাইয়ের কাঠি কাপড়ের ভিতরে সুতা দিয়ে বেঁধে নেয়। বাঁধা কাপড়টি রঙের মিশ্রণে ডুবিয়ে তার কাজ শেষ করে।

Comilla · 2019

ক
ড্রাফটিং কী?
খ
মৌলিক রঙের ধারণা দাও।
গ
উদ্দীপকে মনার নক্শা পদ্ধতিটি ব্যাখ্যা কর।
ঘ
রঙের বৈচিত্র্যময় ব্যবহার পোশাককে আকর্ষণীয় করে তোলে- বিশ্লেষণ কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.মৌলিক রঙের ধারণা দাও।

মৌলিক রঙের ধারণা দাও।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.ড্রাফটিং কী?

ড্রাফটিং কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

আইরিন ও অনি দুই বোন মিলে পৌষ মেলায় স্টল বুকিং দিল। এজন্য বাজার থেকে কিছু কাপড় কিনল। নকশা করা কাঠে রঙ দিয়ে।কাপড়ে ছাপ দিল। অন্যদিকে অনি কাপড়ে নকশা এঁকে মোম দিয়ে ঢেকে রঙ করল। এছাড়া কিছু কাপড় সুতা দিয়ে বেঁধে রঙ করল।স্টলে সাজানোর পর সবগুলো সামগ্রীই আকর্ষণীয় লাগল।

Dhaka · 2019

ক
প্রাকৃতিক রঙ কাকে বলে?
খ
'কৃত্রিম রঙঙে স্থায়িত্ব বেশি'-বুঝিয়ে লেখ।
গ
আইরিন যে পদ্ধতিতে বস্ত্র ছাপার কাজ করেছে তার নিয়ম ব্যাখ্যা কর।
ঘ
অনির বস্ত্র রঞ্জন পদ্ধতিগুলোর তুলনামূলক বিশ্লেষণ কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সৃজনশীল প্রশ্ন

10.'কৃত্রিম রঙঙে স্থায়িত্ব বেশি'-বুঝিয়ে লেখ।

'কৃত্রিম রঙঙে স্থায়িত্ব বেশি'-বুঝিয়ে লেখ।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.প্রাকৃতিক রঙ কাকে বলে?

প্রাকৃতিক রঙ কাকে বলে?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

বর্তমানে প্রচলিত একটি পদ্ধতি ব্যবহার করে কনক তার পোশাক অলংকৃত করল। এ পদ্ধতির জন্য সে বাজার থেকে রঙ ছাড়াও কিছু কাঠের টুকরা এবং রবার ক্রয় করে খোদাই নকশা তৈরি করল। এটি একটি প্রাচীন পদ্ধতি। অপরদিকে, চামেলি তার বাগানের ফুল, ফল ব্যবহার করে তার সাদা জামা খয়েরি রঙ করল। এটি সে তার মায়ের কাছে শিখছে। এটি একটি প্রাচীন পদ্ধতি।

Rajshahi · 2022

ক
মরড্যান্ট কী?
খ
কাপড় ছাপার পূর্বে কাপড় প্রস্তুত করতে হয়-বুঝিয়ে লেখ।
গ
কনক তার তৈরিকৃত নকশা ব্যবহার করে কোন ধরনের বস্ত্র ছাপায় কাজ করে? উদ্দীপকের আলোকে ব্যাখ্যা কর।
ঘ
উদ্দীপকের আলোকে কনক ও চামেলির পোশাক অলংকরণের মধ্যে যে পার্থক্য তা বিশ্লেষণ কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।