মূল নকশার পরিবর্তিত রূপ প্যাটার্ন ড্রাফটিং- বুঝিয়ে লেখ।
উত্তর: মূল নকশার পরিবর্তিত রূপকে বলা হয় প্যাটার্ন ড্রাফটিং। পোশাক তৈরি করার পূর্বে দেহের বিভিন্ন অংশের মাপ নিয়ে বাদামি রং অথবা যেকোনো শক্ত কাগজে যে নকশা অঙ্কন করা হয় তাকে বলে মূল ড্রাফটিং বা মূল নকশা বা মূল ছাঁট। আর মূল নকশার সাথে পছন্দসই ডিজাইন বা প্যাটার্ন প্রয়োজন অনুসারে রদবদল করে চূড়ান্ত নমুনা বা প্যাটার্ন প্রস্তুত করাকে প্যাটার্ন ড্রাফটিং বলে। মূল নকশাকে ভিত্তি করে পোশাকের পরিকল্পনা অনুযায়ী সমতল কাগজের উপর প্যাটার্ন ছাঁটা হয়। এক্ষেত্রে মূল প্যাটার্নকে পরিকল্পিত পোশাকের বিভিন্ন অংশের ইচ্ছামতো রদবদল করা হয়। এ কারণেই প্যাটার্ন ড্রাফটিংকে মূল নকশার পরিবর্তিত রূপ বলা হয়।
HSC Home Science 1st Paper Chapter 15 : পোশাকের ছাঁট ও সেলাই (শর্ট সিলেবাস বহির্ভূত) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Home Science 1st Paper · Chapter 15 : পোশাকের ছাঁট ও সেলাই (শর্ট সিলেবাস বহির্ভূত) · সৃজনশীল
মূল নকশার পরিবর্তিত রূপ প্যাটার্ন ড্রাফটিং- বুঝিয়ে লেখ।
উত্তর