শেয়ারFacebookWhatsApp

নিলু পোশাক তৈরির পর্যায়গুলো কি যথার্থভাবে পালন করেছে? তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও।

উত্তর: না, নিলু পোশাক তৈরির পর্যায়গুলো যথার্থভাবে পালন করেনি। দেহের মাপ ও ডিজাইন অনুযায়ী বাজার থেকে বস্ত্র ক্রয় করা হয়। তবে পোশাক তৈরির ক্ষেত্রে অবশ্যই কিছু পর্যায় অনুসরণ করা প্রয়োজন। অন্যথায় পোশাক যথাযথ হয় না। উদ্দীপকে উল্লিখিত নিলু পোশাক বানানোর পর লক্ষ করল যে, তার জামার হাতায় ছাপাগুলো ঠিকভাবে বসেনি এবং ধোয়ার পর পোশাকটি আঁটসাঁট হয়ে গেল। এর কারণ হলো কাপড়টি কাটার পূর্বে ধোয়া হয়নি। বস্ত্র কাটার আগে পানিতে ভালো করে ধুয়ে নিতে হবে। পানিতে ভালোভাবে ধোয়ার পর চাপ দিয়ে পানি নিংড়ে ফেলতে হবে। এরপর ঝাড়া দিয়ে তার বা দড়িতে টানটান করে কাপড়টি শুকাতে হবে। এতে কাপড়ের বুননিতে ফাঁক থাকলে তা সংকুচিত হয় এবং কাপড়ে মাড় থাকলে তা দূর হয়। এরপর পোশাক তৈরি করলে তা আর সংকুচিত হয় না। কাপড়ের চেক, প্রিন্ট ইত্যাদি বিষয়ও খেয়াল রাখতে হয় পোশাক ছাঁটার সময়। কিন্তু নিলু পোশাক তৈরির ক্ষেত্রে এ পর্যায়গুলো যথাযথভাবে অনুসরণ করেনি। এ কারণেই তার পোশাকে হাতার ছাপাগুলো ঠিকভাবে বসেনি এবং ধোয়ার পর পোশাকটি আঁটসাঁট হয়ে গেছে। তাই আমি মনে করি, নিলু পোশাক তৈরির পর্যায়গুলো যথাযথভাবে অনুসরণ করেনি।

HSC Home Science 1st Paper Chapter 15 : পোশাকের ছাঁট ও সেলাই (শর্ট সিলেবাস বহির্ভূত) CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Home Science 1st Paper · Chapter 15 : পোশাকের ছাঁট ও সেলাই (শর্ট সিলেবাস বহির্ভূত) · সৃজনশীল

নিলু পোশাক তৈরির পর্যায়গুলো কি যথার্থভাবে পালন করেছে? তোমার উত্তরের…

উদ্দীপক

নিলু তার বন্ধুর জন্মদিন উপলক্ষে নতুন পোশাক তৈরির পরিকল্পনা। করল। পোশাকটি তৈরির আগে কাগজে নকশা এঁকে কাপড়টি কেটে সেলাই করল। কিন্তু দেখা গেল দুই হাতার ছাপাগুলো ঠিকভাবে বসেনি। ধোয়ার পর পোশাকটি আঁটসাঁট হয়ে গেল।

Dhaka · 2018

উত্তর

গ্রেন লাইন হলো কাপড়ের টানা বা লম্বা সুতা এবং পড়েন বা আড়া সুতা।

উত্তর

মূল নকশার পরিবর্তিত রূপকে বলা হয় প্যাটার্ন ড্রাফটিং। পোশাক তৈরি করার পূর্বে দেহের বিভিন্ন অংশের মাপ নিয়ে বাদামি রং অথবা যেকোনো শক্ত কাগজে যে নকশা অঙ্কন করা হয় তাকে বলে মূল ড্রাফটিং বা মূল নকশা বা মূল ছাঁট। আর মূল নকশার সাথে পছন্দসই ডিজাইন বা প্যাটার্ন প্রয়োজন অনুসারে রদবদল করে চূড়ান্ত নমুনা বা প্যাটার্ন প্রস্তুত করাকে প্যাটার্ন ড্রাফটিং বলে। মূল নকশাকে ভিত্তি করে পোশাকের পরিকল্পনা অনুযায়ী সমতল কাগজের উপর প্যাটার্ন ছাঁটা হয়। এক্ষেত্রে মূল প্যাটার্নকে পরিকল্পিত পোশাকের বিভিন্ন অংশের ইচ্ছামতো রদবদল করা হয়। এ কারণেই প্যাটার্ন ড্রাফটিংকে মূল নকশার পরিবর্তিত রূপ বলা হয়।

উত্তর

নিলু পোশাক তৈরির পূর্বে মূল ড্রাফট বা সমতল নমুনার ড্রাফট পদ্ধতিটি অনুসরণ করেছিল। দেহের মাপ অনুযায়ী কাপড় কাটার বিভিন্ন নিয়ম রয়েছে। কাপড় কাটার পূর্বে ড্রাফটিং করতে হয়। ড্রাফটিং দুই ধরনের হয়। যেমন- ১. মূল ড্রাফট বা সতল নমুনার ড্রাফট ও ২. প্যাটার্ন ড্রাফট। উদ্দীপকে উল্লিখিত নিলু পোশাক তৈরির আগে কাগজে নকশা এঁকে কাপড়টি কেটে সেলাই করল। এটি সমতল নমুনার ড্রাফট পদ্ধতিকে উপস্থাপন করেছে। এ পদ্ধতিতে একটি সমতল কাগজের ওপর মূল নকশা বা ডিজাইন এঁকে সে ছাঁট বা ডিজাইন অনুযায়ী কাপড় কেটে পরিকল্পিত পোশাকের নকশা করা হয়। এ ধরনের নকশা ডিজাইনকে সমতল নমুনার ডিজাইন বলে। বর্তমানে সমতল নমুনার পোশাকের বিভিন্ন অংশ, বিশেষ করে শরীর ও হাতার ডিজাইন প্রথমে সমতল কাগজের উপর অঙ্কন করা হয়। পরে সমতলে সৃষ্ট ডিজাইনটি কাপড় কাটার মাধ্যমে প্রকৃত পোশাকের ডিজাইনে রূপান্তরিত করা হয়। সমতলের ওপর ভিত্তি করে পোশাকের ডিজাইন তৈরি করা হয় বলে একে সমতল নমুনার নকশা বলা হয়। আজকাল ব্যাপকভাবে যে রেডিমেড পোশাক তৈরি হয় তা এই পদ্ধতিতেই করা হয়। বস্ত্র শিল্পে এ পদ্ধতিতে একই মাপের অনেক পোশাক একসঙ্গে কাটা সম্ভব হয়। তাই সঠিক ফিটিংয়ের পোশাক তৈরিতে এর গুরুত্ব অপরিসীম।

উত্তর

না, নিলু পোশাক তৈরির পর্যায়গুলো যথার্থভাবে পালন করেনি। দেহের মাপ ও ডিজাইন অনুযায়ী বাজার থেকে বস্ত্র ক্রয় করা হয়। তবে পোশাক তৈরির ক্ষেত্রে অবশ্যই কিছু পর্যায় অনুসরণ করা প্রয়োজন। অন্যথায় পোশাক যথাযথ হয় না। উদ্দীপকে উল্লিখিত নিলু পোশাক বানানোর পর লক্ষ করল যে, তার জামার হাতায় ছাপাগুলো ঠিকভাবে বসেনি এবং ধোয়ার পর পোশাকটি আঁটসাঁট হয়ে গেল। এর কারণ হলো কাপড়টি কাটার পূর্বে ধোয়া হয়নি। বস্ত্র কাটার আগে পানিতে ভালো করে ধুয়ে নিতে হবে। পানিতে ভালোভাবে ধোয়ার পর চাপ দিয়ে পানি নিংড়ে ফেলতে হবে। এরপর ঝাড়া দিয়ে তার বা দড়িতে টানটান করে কাপড়টি শুকাতে হবে। এতে কাপড়ের বুননিতে ফাঁক থাকলে তা সংকুচিত হয় এবং কাপড়ে মাড় থাকলে তা দূর হয়। এরপর পোশাক তৈরি করলে তা আর সংকুচিত হয় না। কাপড়ের চেক, প্রিন্ট ইত্যাদি বিষয়ও খেয়াল রাখতে হয় পোশাক ছাঁটার সময়। কিন্তু নিলু পোশাক তৈরির ক্ষেত্রে এ পর্যায়গুলো যথাযথভাবে অনুসরণ করেনি। এ কারণেই তার পোশাকে হাতার ছাপাগুলো ঠিকভাবে বসেনি এবং ধোয়ার পর পোশাকটি আঁটসাঁট হয়ে গেছে। তাই আমি মনে করি, নিলু পোশাক তৈরির পর্যায়গুলো যথাযথভাবে অনুসরণ করেনি।
HSCHome Science 1st PaperChapter 15 : পোশাকের ছাঁট ও সেলাই (শর্ট সিলেবাস বহির্ভূত)
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

তিশা নিজে নিজের শরীরের মাপ নিয়ে একটি কামিজ তৈরি করল। পরিধান করার পর দেখা গেল ফিটিং ভালো হয় নেই। তিশার মা বললেন, পোশাক তৈরির সময় নিয়ম মেনে কাপড় কাটা হলে পোশাকের ফিটিংস ভালো হয়।

Rajshahi · 2017

ক
গ্রেন লাইন কী?
খ
সেলাই মেশিনের বিশেষ যত্নের প্রয়োজন ব্যাখ্যা কর।
গ
তিশার তৈরি পোশাকটি ফিটিং ভালো না হওয়ার কারণ ব্যাখ্যা কর।
ঘ
উদ্দীপকে উল্লিখিত পোশাক তৈরির ক্ষেত্রে তিশার মায়ের বক্তব্যটি বিশ্লেষণ কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.সৃজনশীল প্রশ্ন

3.সেলাই মেশিনের বিশেষ যত্নের প্রয়োজন ব্যাখ্যা কর।

সেলাই মেশিনের বিশেষ যত্নের প্রয়োজন ব্যাখ্যা কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.গ্রেন লাইন কী?

গ্রেন লাইন কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

বুশরা বেগম তার মেয়ে প্রমির জন্য ড্রেসের নতুন কাপড় কিনলেন। প্রমির মাপ অনুযায়ী একটি কাগজে নকশা আঁকলেন এবং সেই নকশা অনুযায়ী কাপড় কাটলেন ও সেলাই করলেন। ড্রেসটি সুন্দর ফিটিং হয়েছিল। পরবর্তীতে ধোয়ার পর ড্রেসটি আর ব্যবহার উপযোগী থাকল না।

Dhaka · 2017

ক
ড্রাফটিং কী?
খ
সেলাই মেশিনে নিয়মিত তেল দেওয়া প্রয়োজন- বুঝিয়ে লেখ।
গ
উদ্দীপকে উল্লিখিত ড্রাফটিংটি কোন ধরনের? ব্যাখ্যা কর।
ঘ
উদ্দীপকে উল্লিখিত বুশরা বেগম মেয়ের ড্রেস তৈরির স্তরগুলো কি সঠিকভাবে পালন করেছিলেন? তোমার উত্তরের পক্ষে যুক্তি দাও।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.সৃজনশীল প্রশ্ন

7.সেলাই মেশিনে নিয়মিত তেল দেওয়া প্রয়োজন- বুঝিয়ে লেখ।

সেলাই মেশিনে নিয়মিত তেল দেওয়া প্রয়োজন- বুঝিয়ে লেখ।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.ড্রাফটিং কী?

ড্রাফটিং কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

নিলু তার বন্ধুর জন্মদিন উপলক্ষে নতুন পোশাক তৈরির পরিকল্পনা। করল। পোশাকটি তৈরির আগে কাগজে নকশা এঁকে কাপড়টি কেটে সেলাই করল। কিন্তু দেখা গেল দুই হাতার ছাপাগুলো ঠিকভাবে বসেনি। ধোয়ার পর পোশাকটি আঁটসাঁট হয়ে গেল।

Dhaka · 2018

ক
গ্রেন লাইন কী?
খ
মূল নকশার পরিবর্তিত রূপ প্যাটার্ন ড্রাফটিং- বুঝিয়ে লেখ।
গ
নিলু পোশাক তৈরির পূর্বে কোন পদ্ধতিটি অনুসরণ করেছিল? সঠিক ফিটিংয়ের পোশাক তৈরিতে এর গুরুত্ব ব্যাখ্যা কর।
ঘ
নিলু পোশাক তৈরির পর্যায়গুলো কি যথার্থভাবে পালন করেছে? তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.মূল নকশার পরিবর্তিত রূপ প্যাটার্ন ড্রাফটিং- বুঝিয়ে লেখ।

মূল নকশার পরিবর্তিত রূপ প্যাটার্ন ড্রাফটিং- বুঝিয়ে লেখ।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.গ্রেন লাইন কী?

গ্রেন লাইন কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

সেলাই প্রশিক্ষণ নেওয়ার পর আনিকা ছোট বোনের সালোয়ার কামিজ তৈরি করার জন্য বাজার থেকে কাপড় কিনে আনে। দেহের মাপ নিয়ে কাপড় কেটে মেশিনে সেলাই করে সালোয়ার কামিজ তৈরি করে। আনিকা মনে করে সেলাইয়ের ক্ষেত্রে সেলাই মেশিনের যত্ন ও রক্ষণাবেক্ষণ খুবই জরুরি।

Comilla · 2019

ক
জামদানি কী?
খ
উপজাতিরা কী ধরনের পোশাক পরে?,
গ
উদ্দীপকে আনিকা পোশাক তৈরির ক্ষেত্রে দেহের কোন কোন অংশের মাপ নিয়েছে বর্ণনা কর।
ঘ
উদ্দীপকে আনিকার ধারণাটি ব্যাখ্যা কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

উদ্দীপকে উল্লিখিত পোশাক তৈরির ক্ষেত্রে তিশার মায়ের বক্তব্যটি বিশ্লেষণ কর।তিশার তৈরি পোশাকটি ফিটিং ভালো না হওয়ার কারণ ব্যাখ্যা কর।সেলাই মেশিনের বিশেষ যত্নের প্রয়োজন ব্যাখ্যা কর।গ্রেন লাইন কী?উদ্দীপকে উল্লিখিত বুশরা বেগম মেয়ের ড্রেস তৈরির স্তরগুলো কি সঠিকভাবে পালন করেছিলেউদ্দীপকে উল্লিখিত ড্রাফটিংটি কোন ধরনের? ব্যাখ্যা কর।সেলাই মেশিনে নিয়মিত তেল দেওয়া প্রয়োজন- বুঝিয়ে লেখ।ড্রাফটিং কী?নিলু পোশাক তৈরির পূর্বে কোন পদ্ধতিটি অনুসরণ করেছিল? সঠিক ফিটিংয়ের পোশাক তৈরিতে এমূল নকশার পরিবর্তিত রূপ প্যাটার্ন ড্রাফটিং- বুঝিয়ে লেখ।গ্রেন লাইন কী?উদ্দীপকে আনিকার ধারণাটি ব্যাখ্যা কর।

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।