অনির বস্ত্র রঞ্জন পদ্ধতিগুলোর তুলনামূলক বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত অনি দুই ধরনের পদ্ধতিতে কাপড়ে রঙ করে থাকে। প্রথমত সে কাপড়ে নকশা এঁকে মোম দিয়ে ঢেকে রঙ করল, যাকে বাটিক বলে। এছাড়া কিছু কাপড় সে সুতা দিয়ে বেঁধে টাইডাই পদ্ধতিতে রঙ করল। কাপড়ের উপর নকশা অঙ্কিত করে নকশার স্থানে মোম দিয়ে 'ঢেকে অন্যস্থানে রঙ লাগিয়ে যে পদ্ধতিতে ছাপা বা প্রিন্ট করা হয় তাকে বাটিক প্রিন্ট বলে। বাটিক করার বিভিন্ন পদ্ধতি রয়েছে। যেমন- ব্রাশ পদ্ধতি, জান্টিক পদ্ধতি ও ব্লক পদ্ধতি। সাধারণত কাপড়ে বাটিক করার আগে কাপড় ধুয়ে মাড় সরিয়ে শুকিয়ে ইস্ত্রি করে নিতে হয়। কাপড়ে নকশা অঙ্কন করে ব্রাশের সাহায্যে নকশার উভয় পিঠে গলিত মোম লাগিয়ে নকশা ঢেকে দিতে হয়। এরপর মোম লাগানো স্কাপড়টি রঙ করার ৩০ মিনিট আগে ঠান্ডা পানিতে ভিজিয়ে রাখতে হবে। কুসুম গরম পানিতে পরিমাণমতো রঙ গুলিয়ে ঠান্ডা পানির সাথে মিশিয়ে কাপড়টি গুলানো রঙের মধ্যে ১৫ মিনিট নাড়াচড়া করে রঙ থেকে উঠিয়ে ওই রঙের সাথে পরিমাণমতো লবণ মিশিয়ে ৩০ মিনিট নাড়াচড়া করতে হবে। ওই রঙের মধ্যে কাপড় কাচার সোডা মিশিয়ে আরও ৩০ মিনিট নাড়াচড়া করে ঠান্ডা পানিতে চার-পাঁচবার ধুয়ে ছায়ায় শুকাতে হবে। শুকানো কাপড় ফুটন্ত সাবান পানিতে ১০/১৫ মিনিট সেদ্ধ করে ঠান্ডা পানিতে ধুয়ে শুকিয়ে নিতে হবে। অন্যদিকে, কাপড় বেঁধে রঙে ডুবিয়ে যে নকশা তৈরি করা হয় তাকে টাইডাই বলে। এ ধরনের রঞ্জন পদ্ধতিতে ১ গজ কাপড়ের জন্য ভ্যাট রঙ ১/৪ তোলা, কস্টিক সোডা ১ তোলা, হাইড্রোস ১ তোলা আর পানি ৩ লিটার লাগবে। যে কাপড়ে টাইডাই করা হবে সে কাপড়ে নকশা অনুযায়ী সেলাই বা বেঁধে নিতে হবে। বন্ধনকৃত কাপড়টি কমপক্ষে একঘণ্টা ঠান্ডা পানিতে ভিজিয়ে রাখতে হবে। একটি পাত্রে পরিমাণমতো ফুটন্ত গরম পানিতে রঙ, হাইড্রোজ ও কস্টিক সোডা ভালোভাবে গুলে নিয়ে ঐ রঙের পানিতে কাপড়টিকে ৫. থেকে ১০ মিনিট সেদ্ধ করে তারপর ভালোভাবে ঠান্ডা পানিতে ধুয়ে ছায়ায় শুকাতে হবে। ২৪ ঘণ্টা পর ফুটন্ত গরম পানিতে সাবানের ১/৪ অংশ কেটে দিতে হবে। সাবান গলে গেলে কাপড়টি ঐ পানিতে ১০ মিনিট সেদ্ধ করে তারপর ধুয়ে ছায়ায় শুকাতে হবে।
HSC Home Science 1st Paper Chapter 13 : বস্ত্রে রং ও ছাপা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Home Science 1st Paper · Chapter 13 : বস্ত্রে রং ও ছাপা · সৃজনশীল
অনির বস্ত্র রঞ্জন পদ্ধতিগুলোর তুলনামূলক বিশ্লেষণ কর।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর