শেয়ারFacebookWhatsApp

দৃশ্যকল্প-১ এ শিক্ষক সেলিনা বেগম কোন পদ্ধতি দ্বারা বস্ত্র রঞ্জিত করা শেখালেন? ব্যাখ্যা কর।

উত্তর: দৃশ্যকল্প-১ এ শিক্ষক সেলিনা বেগম বাটিক পদ্ধতির দ্বারা বস্ত্র রঞ্জিত করা শেখালেন। উদ্দীপকে দেখা যায়, দৃশ্যকল্প-১ এ ব্যবহারিক ক্লাসে শিক্ষক সেলিনা বেগম শিক্ষার্থীদের মোম দিয়ে নানা নক্শা করে রং-এর দ্রবণে ডুবিয়ে বস্ত্র রঞ্জিত করা শেখালো। যা বাটিক পদ্ধতিকে নির্দেশ করে। কাপড়ের উপর নকশা অঙ্কিত করে নকশার স্থানে মোম দিয়ে ঢেকে অন্য স্থানে রং লাগিয়ে যে পদ্ধতিতে ছাপা বা প্রিন্ট করা হয় তাকে বাটিক প্রিন্ট বলে। বাটিক করার পদ্ধতিগুলো হলো- ব্রাশ পদ্ধতি, জান্টিক পদ্ধতি ও ব্লক পদ্ধতি। সাধারণত কাপড়ে বাটিক করার আগে কাপড় ধুয়ে মাড় সরিয়ে শুকিয়ে ইস্ত্রি করে নিতে হবে। কাপড়ে নকশা অঙ্কন করে ব্রাশের সাহায্যে নকশার উভয় পিঠে গলিত মোম লাগিয়ে নকশা ঢেকে দিতে হবে। এরপর মোম লাগানো কাপড়টি রং করার ৩০ মিনিট আগে ঠান্ডা পানিতে ভিজিয়ে রাখতে হবে। কুসুম গরম পানিতে পরিমাণ মতো রং গুলিয়ে ঠান্ডা পানির সাথে মিশিয়ে কাপড়টি গুলানো রঙের মধ্যে ১৫ মিনিট নড়াচড়া করে রং থেকে উঠিয়ে ওই রঙের সাথে পরিমাণমতো লবণ মিশিয়ে ৩০ মিনিট নড়াচড়া করতে হবে। ওই রঙের মধ্যে কাপড় কাচার সোডা মিশিয়ে আরও ৩০ মিনিট নড়াচড়া করে ঠান্ডা পানিতে চার-পাঁচবার ধুয়ে ছায়ায় শুকাতে হবে। শুকানো কাপড় ফুটন্ত সাবান পানিতে ১০/১৫ মিনিট সেদ্ধ করে ঠান্ডা পানিতে ধুয়ে শুকিয়ে নিতে হবে। অতএব মোম দিয়ে নকশা করে রং দ্রবণে ডুবিয়ে বস্ত্র রঞ্জিত করা বাটিক পদ্ধতিকে নির্দেশ করে।

HSC Home Science 1st Paper Chapter 13 : বস্ত্রে রং ও ছাপা CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Home Science 1st Paper · Chapter 13 : বস্ত্রে রং ও ছাপা · সৃজনশীল

দৃশ্যকল্প-১ এ শিক্ষক সেলিনা বেগম কোন পদ্ধতি দ্বারা বস্ত্র রঞ্জিত কর…

উদ্দীপক

দৃশ্যকল্প-১: ব্যবহারিক ক্লাসে শিক্ষক সেলিনা বেগম শিক্ষার্থীদের মোম দিয়ে নানা নকশা করে রঙের দ্রবণে ডুবিয়ে বস্ত্র রঞ্জিত করা শেখালো। দৃশ্যকল্প-২: বুদাবা বাণিজ্য মেলা থেকে সুতা দিয়ে বেঁধে রং করা পোশাক ক্রয় করেন। অন্যদিকে নাফিসা কাঠের নকশায় রং লাগিয়ে ছাপ দেওয়া একটি শাড়ি ক্রয় করেন।

Dhaka · 2025

উত্তর

যে প্রিন্টের সাহায্যে চার-পাঁচ রকমের রং দ্বারা কাপড়ে নকশা ছাপানো হয় তাকে স্ক্রিন প্রিন্ট বলে।

উত্তর

ক্রস ডায়িং পদ্ধতিতে তন্তু বা সুতায় রং লাগিয়ে পরে এ তন্তু বা সুতা থেকে প্রস্তুত সম্পূর্ণ বস্ত্রে আকার রং প্রয়োগ করা হয়। এ পদ্ধতি ইয়ার্ন ডায়িং এবং পিস ডায়িংয়ের সম্মিলিত একটি রূপ। ক্রস পদ্ধতিতে রং করলে পরিশেষে বস্ত্রের মূল রংয়ে অনেক পার্থক্য দেখা দেয়। এজন্য ক্রস পদ্ধতিতে রং করলে বৈচিত্র্যময় কাপড় পাওয়া যায়।

উত্তর

দৃশ্যকল্প-১ এ শিক্ষক সেলিনা বেগম বাটিক পদ্ধতির দ্বারা বস্ত্র রঞ্জিত করা শেখালেন। উদ্দীপকে দেখা যায়, দৃশ্যকল্প-১ এ ব্যবহারিক ক্লাসে শিক্ষক সেলিনা বেগম শিক্ষার্থীদের মোম দিয়ে নানা নক্শা করে রং-এর দ্রবণে ডুবিয়ে বস্ত্র রঞ্জিত করা শেখালো। যা বাটিক পদ্ধতিকে নির্দেশ করে। কাপড়ের উপর নকশা অঙ্কিত করে নকশার স্থানে মোম দিয়ে ঢেকে অন্য স্থানে রং লাগিয়ে যে পদ্ধতিতে ছাপা বা প্রিন্ট করা হয় তাকে বাটিক প্রিন্ট বলে। বাটিক করার পদ্ধতিগুলো হলো- ব্রাশ পদ্ধতি, জান্টিক পদ্ধতি ও ব্লক পদ্ধতি। সাধারণত কাপড়ে বাটিক করার আগে কাপড় ধুয়ে মাড় সরিয়ে শুকিয়ে ইস্ত্রি করে নিতে হবে। কাপড়ে নকশা অঙ্কন করে ব্রাশের সাহায্যে নকশার উভয় পিঠে গলিত মোম লাগিয়ে নকশা ঢেকে দিতে হবে। এরপর মোম লাগানো কাপড়টি রং করার ৩০ মিনিট আগে ঠান্ডা পানিতে ভিজিয়ে রাখতে হবে। কুসুম গরম পানিতে পরিমাণ মতো রং গুলিয়ে ঠান্ডা পানির সাথে মিশিয়ে কাপড়টি গুলানো রঙের মধ্যে ১৫ মিনিট নড়াচড়া করে রং থেকে উঠিয়ে ওই রঙের সাথে পরিমাণমতো লবণ মিশিয়ে ৩০ মিনিট নড়াচড়া করতে হবে। ওই রঙের মধ্যে কাপড় কাচার সোডা মিশিয়ে আরও ৩০ মিনিট নড়াচড়া করে ঠান্ডা পানিতে চার-পাঁচবার ধুয়ে ছায়ায় শুকাতে হবে। শুকানো কাপড় ফুটন্ত সাবান পানিতে ১০/১৫ মিনিট সেদ্ধ করে ঠান্ডা পানিতে ধুয়ে শুকিয়ে নিতে হবে। অতএব মোম দিয়ে নকশা করে রং দ্রবণে ডুবিয়ে বস্ত্র রঞ্জিত করা বাটিক পদ্ধতিকে নির্দেশ করে।

উত্তর

দৃশ্যকল্প-২ এ রুদাবা ও নাফিসার ক্রয়কৃত বস্ত্র দুটির রঞ্জনের পদ্ধতিগত পার্থক্য রয়েছে- মন্তব্যটি যথার্থ। কাপড় বেঁধে রঙের ডুবিয়ে যে নকশা তৈরি করা হয় তাকে টাইডাই পদ্ধতি বলে। এ ধরনের রঞ্জন পদ্ধতিতে ১ গজ কাপড়ের জন্য ভ্যাট রং ১/৪ তোলা, কস্টিক সোডা ১ তোলা, হাইড্রোস, ১. তোলা আর পানি ৩ লিটার লাগবে। যে কাপড়ে টাইডাই করা হবে সে কাপড়ে নকশা অনুযায়ী সেলাই বা বেঁধে নিতে হবে। বন্ধনকৃত কাপড়টি কমপক্ষে একঘণ্টা ঠান্ডা পানিতে ভিজিয়ে রাখতে হবে। একটি পাত্রে পরিমাণ মতো ফুটন্ত গরম পানিতে রং, হাইড্রোজ ও কস্টিক সোডা ভালোভাবে গুলে নিয়ে ঐ রঙের পানিতে কাপড়টিকে ৫ থেকে ১০. মিনিট সেদ্ধ করে তারপর ভালোভাবে ঠান্ডা পানিতে ধুয়ে ছায়ায় শুকাতে হবে। ২৪ ঘন্টা পর ফুটন্ত গরম পানিতে সাবানের ১/৪ অংশ কেটে দিতে হবে। সাবান গলে গেলে কাপড়টি ওই পানিতে ১০ মিনিট সেদ্ধ করে তারপর ধুয়ে ছায়ায় শুকাতে হবে। ব্লক ছাপা সবচেয়ে প্রাচীন পদ্ধতি। কাঠের উপরে খোদাই করা বিভিন্ন নকশা অঙ্কন করে ব্লক তৈরি করা হয়। ব্লকে রং লাগিয়ে বস্ত্রের' যে ছাপা করা হয় তাকে ব্লক প্রিন্ট বলে। বর্তমানে বাজারে ব্লক কিনতে পাওয়া যায়। এছাড়া প্রাকৃতিক উপাদান, যেমন- ঢেঁড়স, আলু, গাজর, শাপলা ব্লক তৈরিতে ব্যবহৃত হয়। তবে এসব ব্লক একবারের বেশি ব্যবহার করা যায় না। প্রথমে কাঠ, রবারের পছন্দমতো নকশা একে নিতে হবে। এরপর ধারালো ছুরি বা ব্লেড দিয়ে বরার বা বাটালি দিয়ে কাঠ খোদাই করে নিতে হবে। নকশার জায়গাটি উঁচু রেখে বাকি অংশ - কেটে নিতে হবে। কাঠের ব্লক হলে খোদাই করার পর সিরিষ কাগজ দিয়ে ঘষে উপরের অংশ মসৃণ করে নিতে হবে। রবার হলে ছুরি কিংবা এন্টিকাটার দিয়ে কেটে সহজে ব্লক তৈরি করা যায়। উদ্দীপকে রুদাবা সুতা দিয়ে রং করা পোশাক ক্রয় করে যা টাইডাই পদ্ধতি আর নাফিসা কাঠের নকশা রং লাগিয়ে ছাপ দেয়া শাড়ি ক্রয় করে যা ব্লক পদ্ধতিকে নির্দেশ করে।
HSCHome Science 1st PaperChapter 13 : বস্ত্রে রং ও ছাপা
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

রিংকু বাড়িতে বস্ত্র রঙ ও ছাপার কাজ কিরে। সে বস্ত্র ছাপার চেয়ে বস্ত্র সুতায় বেঁধে রঙ করতে বেশি পছন্দ করে। কিন্তু মিতা খোদাই করা নক্শা দিয়ে ছাপার কাজে বেশি পারদর্শী।

Rajshahi · 2017

ক
সজ্জামূলক নক্শা কী?
খ
পোশাক নির্বাচনে একাধিক বিষয় বিবেচনা করতে হয় ব্যাখ্যা কর।
গ
রিংকুর পছন্দের পদ্ধতি কোনটি? ব্যাখ্যা কর।
ঘ
রিংকু ও মিতার কাজের তুলনামূলক আলোচনা কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.সৃজনশীল প্রশ্ন

3.পোশাক নির্বাচনে একাধিক বিষয় বিবেচনা করতে হয় ব্যাখ্যা কর।

পোশাক নির্বাচনে একাধিক বিষয় বিবেচনা করতে হয় ব্যাখ্যা কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.সজ্জামূলক নক্শা কী?

সজ্জামূলক নক্শা কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

ঈদে মনা নিজের হাতে জামা নক্শা করে পরার জন্য কাপড় কিনে আনে। কাপড়ের উপর প্রথমে সে নক্শা এঁকে নেয়। এরপর পর্যায়ক্রমে দিয়াশলাইয়ের কাঠি কাপড়ের ভিতরে সুতা দিয়ে বেঁধে নেয়। বাঁধা কাপড়টি রঙের মিশ্রণে ডুবিয়ে তার কাজ শেষ করে।

Comilla · 2019

ক
ড্রাফটিং কী?
খ
মৌলিক রঙের ধারণা দাও।
গ
উদ্দীপকে মনার নক্শা পদ্ধতিটি ব্যাখ্যা কর।
ঘ
রঙের বৈচিত্র্যময় ব্যবহার পোশাককে আকর্ষণীয় করে তোলে- বিশ্লেষণ কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.সৃজনশীল প্রশ্ন

7.মৌলিক রঙের ধারণা দাও।

মৌলিক রঙের ধারণা দাও।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.ড্রাফটিং কী?

ড্রাফটিং কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

আইরিন ও অনি দুই বোন মিলে পৌষ মেলায় স্টল বুকিং দিল। এজন্য বাজার থেকে কিছু কাপড় কিনল। নকশা করা কাঠে রঙ দিয়ে।কাপড়ে ছাপ দিল। অন্যদিকে অনি কাপড়ে নকশা এঁকে মোম দিয়ে ঢেকে রঙ করল। এছাড়া কিছু কাপড় সুতা দিয়ে বেঁধে রঙ করল।স্টলে সাজানোর পর সবগুলো সামগ্রীই আকর্ষণীয় লাগল।

Dhaka · 2019

ক
প্রাকৃতিক রঙ কাকে বলে?
খ
'কৃত্রিম রঙঙে স্থায়িত্ব বেশি'-বুঝিয়ে লেখ।
গ
আইরিন যে পদ্ধতিতে বস্ত্র ছাপার কাজ করেছে তার নিয়ম ব্যাখ্যা কর।
ঘ
অনির বস্ত্র রঞ্জন পদ্ধতিগুলোর তুলনামূলক বিশ্লেষণ কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সৃজনশীল প্রশ্ন

11.'কৃত্রিম রঙঙে স্থায়িত্ব বেশি'-বুঝিয়ে লেখ।

'কৃত্রিম রঙঙে স্থায়িত্ব বেশি'-বুঝিয়ে লেখ।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.প্রাকৃতিক রঙ কাকে বলে?

প্রাকৃতিক রঙ কাকে বলে?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।