দৃশ্যকল্প-২ এ বুদাবা ও নাফিসার ক্রয়কৃত বস্ত্র দুটির রঞ্জনের পদ্ধতিগত পার্থক্য রয়েছে- মূল্যায়ন কর।
উত্তর: দৃশ্যকল্প-২ এ রুদাবা ও নাফিসার ক্রয়কৃত বস্ত্র দুটির রঞ্জনের পদ্ধতিগত পার্থক্য রয়েছে- মন্তব্যটি যথার্থ। কাপড় বেঁধে রঙের ডুবিয়ে যে নকশা তৈরি করা হয় তাকে টাইডাই পদ্ধতি বলে। এ ধরনের রঞ্জন পদ্ধতিতে ১ গজ কাপড়ের জন্য ভ্যাট রং ১/৪ তোলা, কস্টিক সোডা ১ তোলা, হাইড্রোস, ১. তোলা আর পানি ৩ লিটার লাগবে। যে কাপড়ে টাইডাই করা হবে সে কাপড়ে নকশা অনুযায়ী সেলাই বা বেঁধে নিতে হবে। বন্ধনকৃত কাপড়টি কমপক্ষে একঘণ্টা ঠান্ডা পানিতে ভিজিয়ে রাখতে হবে। একটি পাত্রে পরিমাণ মতো ফুটন্ত গরম পানিতে রং, হাইড্রোজ ও কস্টিক সোডা ভালোভাবে গুলে নিয়ে ঐ রঙের পানিতে কাপড়টিকে ৫ থেকে ১০. মিনিট সেদ্ধ করে তারপর ভালোভাবে ঠান্ডা পানিতে ধুয়ে ছায়ায় শুকাতে হবে। ২৪ ঘন্টা পর ফুটন্ত গরম পানিতে সাবানের ১/৪ অংশ কেটে দিতে হবে। সাবান গলে গেলে কাপড়টি ওই পানিতে ১০ মিনিট সেদ্ধ করে তারপর ধুয়ে ছায়ায় শুকাতে হবে। ব্লক ছাপা সবচেয়ে প্রাচীন পদ্ধতি। কাঠের উপরে খোদাই করা বিভিন্ন নকশা অঙ্কন করে ব্লক তৈরি করা হয়। ব্লকে রং লাগিয়ে বস্ত্রের' যে ছাপা করা হয় তাকে ব্লক প্রিন্ট বলে। বর্তমানে বাজারে ব্লক কিনতে পাওয়া যায়। এছাড়া প্রাকৃতিক উপাদান, যেমন- ঢেঁড়স, আলু, গাজর, শাপলা ব্লক তৈরিতে ব্যবহৃত হয়। তবে এসব ব্লক একবারের বেশি ব্যবহার করা যায় না। প্রথমে কাঠ, রবারের পছন্দমতো নকশা একে নিতে হবে। এরপর ধারালো ছুরি বা ব্লেড দিয়ে বরার বা বাটালি দিয়ে কাঠ খোদাই করে নিতে হবে। নকশার জায়গাটি উঁচু রেখে বাকি অংশ - কেটে নিতে হবে। কাঠের ব্লক হলে খোদাই করার পর সিরিষ কাগজ দিয়ে ঘষে উপরের অংশ মসৃণ করে নিতে হবে। রবার হলে ছুরি কিংবা এন্টিকাটার দিয়ে কেটে সহজে ব্লক তৈরি করা যায়। উদ্দীপকে রুদাবা সুতা দিয়ে রং করা পোশাক ক্রয় করে যা টাইডাই পদ্ধতি আর নাফিসা কাঠের নকশা রং লাগিয়ে ছাপ দেয়া শাড়ি ক্রয় করে যা ব্লক পদ্ধতিকে নির্দেশ করে।
HSC Home Science 1st Paper Chapter 13 : বস্ত্রে রং ও ছাপা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Home Science 1st Paper · Chapter 13 : বস্ত্রে রং ও ছাপা · সৃজনশীল
দৃশ্যকল্প-২ এ বুদাবা ও নাফিসার ক্রয়কৃত বস্ত্র দুটির রঞ্জনের পদ্ধতিগ…
উদ্দীপক
Dhaka · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর