উদ্দীপকের সজীব আহম্মেদ তার দোকানে পোশাকগুলো নকশা অনুযায়ী ফুটিয়ে তুলতে সক্ষম- মন্তব্যটির যথার্থতা যাচাই কর।
উত্তর: উদ্দীপকের সজীব আহম্মেদ তার দোকানে বস্ত্রের ছাপার কাজে এগুলোকে তিনি নকশানুযায়ী ফুটিয়ে তোলেন। বস্ত্রে রঙ প্রয়োগ করা এবং ছাপার মাধ্যমে বস্ত্রের বাহ্যিক সৌন্দর্য যেমন অনেকাংশে বৃদ্ধি করা যায় তেমনি বস্ত্রের মাঝে নতুনত্বও আনয়ন করা যায়। বস্ত্রে ছাপা করা হলে নির্দিষ্ট স্থানে এক বা একাধিক বর্ণের সমাহার ঘটিয়ে বস্তুটিকে নকশানুযায়ী ফুটিয়ে তোলা যায়। উদ্দীপকের সজীব আহম্মেদ যে দুটি পদ্ধতিতে প্রস্তুতকৃত পোশাক বিক্রি করেন সেগুলো বস্ত্রে ছাপার মাধ্যমেই তৈরি করা হয়। ছাপা বলতে বোঝায় বস্ত্রে নির্দিষ্ট স্থানে এক বা একাধিক বর্ণের সমাহার ঘটিয়ে বস্তুটিকে নকশানুযায়ী ফুটিয়ে তোলা। এর দ্বারা বস্ত্রের উপরিভাগে বিভিন্ন নকশা বা ছাপ সৃষ্টি করা যায়। ছাপার সময় সম্পূর্ণ বস্তুটিতে বা পরিকল্পনা অনুযায়ী বা নকশা অনুযায়ী নির্দিষ্ট স্থানে ছাপ দেওয়া হয়। ছাপার মাধ্যমে বস্ত্রের নির্দিষ্ট স্থানে এক বা একাধিক বর্ণের সমাহার ঘটিয়ে বিভিন্ন নকশা বা ছাপ সৃষ্টি করাকে বোঝায়। ব্লক বা বাটিকের মাধ্যমে বস্ত্রে ছাপার কাজ করে নকশা করা যায়। উদ্দীপকের সজীব আহম্মেদ এ পদ্ধতিতেই বস্ত্র প্রস্তুত করে থাকেন বলে তার পোশাককেও তিনি নকশানুযায়ী ফুটিয়ে তুলতে সক্ষম হবেন। তাই সার্বিক দিক বিবেচনা শেষে বলা যায় যে, প্রশ্নের মন্তব্যটি যথার্থ।
HSC Home Science 1st Paper Chapter 13 : বস্ত্রে রং ও ছাপা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Home Science 1st Paper · Chapter 13 : বস্ত্রে রং ও ছাপা · সৃজনশীল
উদ্দীপকের সজীব আহম্মেদ তার দোকানে পোশাকগুলো নকশা অনুযায়ী ফুটিয়ে তুল…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর