উদ্দীপকে ছক-১ এর উপকরণ ব্যবহার করে কোন ধরনের বস্ত্র ছাপা দেওয়া হয়? ছক-১ ও ছক-২ এ রঙের ব্যবহার ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের ছক-১-এর উপকরণগুলো হলো কাপড়, ছোটপুতি, সুতা ও ভ্যাট রঙ। উদ্দীপকে ছক-২-এর উপকরণগুলো হলো- কাপড়, ব্রাশ, মোম, জান্টিং ও প্রুশিয়ান রঙ। উদ্দীপকে ছক-১-এর উপকরণ ব্যবহার করে সুতি, লিনেন ও রেয়ন বস্ত্র ছাপা দেওয়া হয়। ভ্যাট রঙ সোডিয়াম হাইড্রোসালফাইড ও কস্টিক সোডার মিশ্রণের সাহায্যে পানিতে দ্রবীভূত করে বস্ত্রে প্রয়োগ করা হয়। সুতি কাপড়ে ভ্যাট রঙ বেশ পাকা হয়। ঠান্ডা পানিতে ভ্যাট রঙ মেশানো যায় না। গরম পানিতে এটি মেশাতে হয়। এজন্য রেশমি বস্ত্রে এ রঙ প্রয়োগ করা যায় না। ধৌতকরণে বা আলোতে এ রঙের কোনো ক্ষতি হয় না। তীব্র ব্লিচের সংস্পর্শে আসলেও এ রঙ নষ্ট হয় না। এমনকি এ রঙ পানিতে দ্রবীভূত হয় না। উদ্দীপকে ছক-২-এ প্রুশিয়ান রঙ টাইডাই ও ব্লক প্রিন্টের প্রয়োজনীয় রঞ্জক পদার্থ। ব্লক প্রিন্টে এ রঙটি ব্যাপকভাবে ব্যবহৃত হয়। সাধারণত সুতি, লিনেন, সিল্ক, রেয়ন এবং নানা প্রকার মিশ্র সুতার কাপড়ে নকশা তোলার ক্ষেত্রে টাইডাই ব্যবহৃত হয়।
HSC Home Science 1st Paper Chapter 13 : বস্ত্রে রং ও ছাপা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Home Science 1st Paper · Chapter 13 : বস্ত্রে রং ও ছাপা · সৃজনশীল
উদ্দীপকে ছক-১ এর উপকরণ ব্যবহার করে কোন ধরনের বস্ত্র ছাপা দেওয়া হয়? …
উদ্দীপক

Rajshahi · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর