'দৃশ্যকল্প-২ এ লক্ষ্যগুলো পরস্পর নির্ভরশীল'- মূল্যায়ন কর।
উত্তর: 'দৃশ্যকল্প-২ এ এ লক্ষ্যগুলো পরস্পর নির্ভরশীল'- মন্তব্যটি যথার্থ। দৃশ্যকল্প-২ এ দেখা যায় বাড়ি তৈরি, সঞ্চয়ে দূরদর্শিতা ও বাজেট তৈরি করে চলার উল্লেখ রয়েছে। এগুলোর মাধ্যমে একটি লক্ষ্যে পৌঁছানোর গৃহ ব্যবস্থাপনার কথা বলা হয়েছে। যেকোনো কাজের সঠিক বাস্তবায়নের আকাঙ্ক্ষাকে লক্ষ্য বলে। লক্ষ্য বা উদ্দেশ্য সব সময় মানুষের চেতন মনে অবস্থান করে। মানুষ যা চায় তাই লক্ষ্য। লক্ষ্য বলতে বোঝায়, ভবিষ্যতের আকাঙ্ক্ষিত ঘটনা বা পরিস্থিতি। তবে সব আকাঙ্ক্ষিত পরিস্থিতি বা ঘটনা লক্ষ্য নয়। এটি নির্দিষ্ট সময়, মূল্য ও আঙ্গিকে হতে হবে। ছোট বা বড় প্রত্যেকের জীবনে লক্ষ্য রয়েছে। পরিবারের কাজের পরিসমাপ্তি লক্ষ্যে প্রকাশ পায়। এটি ব্যক্তিগত জ্ঞান, দক্ষতা ও কর্ম আচরণকে কেন্দ্র করে গড়ে ওঠে। মানুষ লক্ষ্যের মাধ্যমে পরিতৃপ্তি পেতে চায়। এখানে দীর্ঘমেয়াদি লক্ষ্য হিসেবে বাড়ি করতে চাইলে সঞ্চয়ে দূরদর্শিতা - থাকতে হবে এবং সে লক্ষ্য অর্জনের জন্য আয়-ব্যয় সমন্বিত করে বাজেট তৈরি করতে হবে। লক্ষ্যকে তিন ভাগে ভাগ করা হয়েছে। যথা- ১. দীর্ঘমেয়াদি লক্ষ্য, ২. মধ্যবর্তীকালীন লক্ষ্য ও ৩. তাৎক্ষণিক লক্ষ্য। এখানে দৃশ্যকল্প অনুসারে বাড়ি তৈরি করতে চাইলে লক্ষ্য স্থির করতে হবে। আর এ লক্ষ্য বাস্তবায়নের জন্য নিজের আয় থেকে সঞ্চয় করতে হবে। আর আয় থেকে সঞ্চয় করতে হলে বাজেট তৈরি করে চলতে হবে। তাই উদ্দীপকে উল্লিখিত লক্ষ্যগুলো পরস্পর নির্ভরশীল।
HSC Home Science 1st Paper Chapter 1 : গৃহ ব্যবস্থাপনা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Home Science 1st Paper · Chapter 1 : গৃহ ব্যবস্থাপনা · সৃজনশীল
'দৃশ্যকল্প-২ এ লক্ষ্যগুলো পরস্পর নির্ভরশীল'- মূল্যায়ন কর।
উদ্দীপক

উত্তর
উত্তর
উত্তর
উত্তর