মানবজীবনে 'খ' অংশের গুরুত্ব ও বিকাশের মাধ্যম সম্পর্কে তোমার ধারণা বিশ্লেষণ কর।
উত্তর: মানবজীবনে 'খ' অংশ বা 'মূল্যবোধ' হলো একটি চালিকাশক্তি, যা সঠিক দিকনির্দেশনা প্রদান করে এবং বিভিন্ন সামাজিক ও ব্যক্তিগত অভিজ্ঞতার মাধ্যমে বিকশিত হয়। গৃহ ব্যবস্থাপনায় মূল্যবোধ অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এটি লক্ষ্য নির্ধারণে সহায়তা করে, সিদ্ধান্ত গ্রহণকে সহজ ও যুক্তিযুক্ত করে এবং সম্পদের সঠিক ব্যবহার নিশ্চিত করে। এটি পরিবারে শৃঙ্খলা ও নৈতিকতা গড়ে তোলে এবং পারিবারিক সম্পর্ককে আরও দৃঢ় ও ভালোবাসাপূর্ণ করে তোলে। মূল্যবোধ বিকাশের মাধ্যম সম্পর্কে আমার ধারণা নিচে বিশ্লেষণ করা হলো- পরিবার: মূল্যবোধ বিকাশের প্রথম ও প্রধান স্থান হলো পরিবার, যেখানে শিশু বাবা-মা ও বড়দের আচরণ থেকে অভিজ্ঞতা অর্জন করে। শিক্ষা প্রতিষ্ঠান: বিদ্যালয় ও শিক্ষকদের কাছ থেকে শিশু নৈতিকতা, নিয়মশৃঙ্খলা, শ্রদ্ধাবোধ ও সহানুভূতি শেখে। ধর্ম ও সমাজ: ধর্মীয় শিক্ষা মানুষকে আত্মসংযম ও অন্যের প্রতি শ্রদ্ধা শেখায় এবং প্রচলিত সামাজিক রীতিনীতি মূল্যবোধ বিকাশে ভূমিকা রাখে। গণমাধ্যম: টেলিভিশন, 'সোশ্যাল মিডিয়া ও বইয়ের মাধ্যমে ইতিবাচক বা নেতিবাচক মূল্যবোধ তৈরি হতে পারে। মূল্যবোধ জন্মগত নয়, বরং জন্ম থেকে মৃত্যু পর্যন্ত নানা অভিজ্ঞতা ও পরিবেশের প্রভাবে এটি ধারাবাহিকভাবে অর্জিত ও গঠিত হয়।
HSC Home Science 1st Paper Chapter 1 : গৃহ ব্যবস্থাপনা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Home Science 1st Paper · Chapter 1 : গৃহ ব্যবস্থাপনা · সৃজনশীল
মানবজীবনে 'খ' অংশের গুরুত্ব ও বিকাশের মাধ্যম সম্পর্কে তোমার ধারণা ব…
উদ্দীপক

উত্তর
উত্তর
উত্তর
উত্তর