উদ্দীপকের দৃশ্যকল্প-১ এ রশিদ ও নিশাদের তথ্য, প্রেষণা সৃষ্টিকারী কোন ধারণাকে নির্দেশ করে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের দৃশ্যকল্প-১ এ রশিদ ও নিশাদের তথ্য গৃহ ব্যবস্থাপনায় প্রেষণা সৃষ্টিকারী ধারণা 'মূল্যবোধ'-কে নির্দেশ করে। মূল্যবোধ হলো মানুষের একটি আত্মিক সম্পদ এবং ইচ্ছার মানদন্ড, যা সামাজিকভাবে স্বীকৃত এবং প্রশংসিত। এটি জীবনের আদর্শ নীতির সংগঠন যা ব্যক্তির যেকোনো কাজ বা আচরণকে নিয়মমাফিকভাবে প্রভাবিত করে। দৃশ্যকল্প-১ এ রশিদ ও নিশাদের নিষ্ঠা এবং অন্যায়কে প্রশ্রয় না দেওয়ার গুণটি তাদের ব্যক্তিগত ও সামাজিক মূল্যবোধের বহিঃপ্রকাশ। এই মূল্যবোধ তারা পরিবার ও সমাজ থেকে অর্জন করেছে। গৃহ ব্যবস্থাপনায় এই মূল্যবোধই তাদের আচরণকে নিয়ন্ত্রণ করছে এবং সিদ্ধান্ত গ্রহণে চালিকাশক্তি হিসেবে কাজ করছে।
HSC Home Science 1st Paper Chapter 1 : গৃহ ব্যবস্থাপনা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Home Science 1st Paper · Chapter 1 : গৃহ ব্যবস্থাপনা · সৃজনশীল
উদ্দীপকের দৃশ্যকল্প-১ এ রশিদ ও নিশাদের তথ্য, প্রেষণা সৃষ্টিকারী কোন…
উদ্দীপক

উত্তর
উত্তর
উত্তর
উত্তর