সঠিক নির্দেশনা লক্ষ্য অর্জনকে সহজ করে—ব্যাখ্যা কর।
উত্তর: গৃহ ব্যবস্থাপনার একটি গুরুত্বপূর্ণ পর্যায় হলো কাজের নিয়ন্ত্রণ, আর নিয়ন্ত্রণের একটি প্রধান অংশ হলো নির্দেশনা। পরিকল্পনা গ্রহণ ও কাজ সংগঠনের পর তা বাস্তবায়নের জন্য উপযুক্ত নির্দেশনা প্রয়োজন। কে, কখন, কোন কাজটি কীভাবে করবে-তার সুস্পষ্ট ও সঠিক নির্দেশনা দেওয়া হলে কর্মীদের মাঝে কোনো বিভ্রান্তি থাকে না। এর ফলে সময় ও শক্তির অপচয় রোধ হয়, কাজের গতি বাড়ে এবং খুব সহজেই নির্দিষ্ট লক্ষ্য অর্জন করা সম্ভব হয়।
HSC Home Science 1st Paper Chapter 1 : গৃহ ব্যবস্থাপনা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Home Science 1st Paper · Chapter 1 : গৃহ ব্যবস্থাপনা · সৃজনশীল
সঠিক নির্দেশনা লক্ষ্য অর্জনকে সহজ করে—ব্যাখ্যা কর।
উত্তর